নোটিশ:
শিরোনামঃ
প্রযুক্তিনির্ভর অর্থনীতির স্বপ্ন বাস্তবায়নে চাই গবেষণা ও দক্ষতার সেতুবন্ধ এআই ও সেমিকন্ডাক্টর খাতে প্রবাসী দক্ষতা কাজে লাগাতে চায় বাংলাদেশ লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’: প্রবাসীদের সাংস্কৃতিক মিলনমেলা প্রবাসী আয়ের প্রবৃদ্ধি: পরিবারগুলোর প্রাপ্তি নিশ্চিত করাই মূল লক্ষ্য কাতারের উত্তরে ট্যাংকারে দুটি অজ্ঞাত বস্তুর আঘাত: ইউকেএমটিও আশুলিয়ায় বেতন আন্দোলনে শতাধিক পোশাক কারখানার কার্যক্রম স্থগিত প্রবাসী আয় ১৪.২ শতাংশ বেড়ে ১২.১১ বিলিয়ন ডলার: বাংলাদেশ ব্যাংক যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়, বৈশ্বিক বাজারে মিশ্র প্রতিক্রিয়া জলবায়ু অভিযোজন অর্থায়নের চাহিদা বছরে ৩০৫ বিলিয়ন ডলার: জাতিসংঘ জলবায়ু অভিযোজন অর্থায়নের বিশাল ঘাটতি: প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দিতে হবে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কুকসু নির্বাচনের রোডম্যাপ দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

আকরাম চৌধুরী, কুবি প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৮ বার দেখা হয়েছে
কুকসু নির্বাচন

‘কুকসু প্রতিষ্ঠা আন্দোলন’ ব্যানারে শিক্ষার্থীরা প্রশাসনের দ্রুত রোডম্যাপ ঘোষণা করার দাবি জানিয়েছেন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের পূর্ণাঙ্গ রোডম্যাপ ঘোষণার দাবিতে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১টায় প্রশাসনিক ভবনের সামনে ‘কুকসু প্রতিষ্ঠা আন্দোলন’ ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন, যেমন: “দাবি মোদের একটাই, কুকসুর রোডম্যাপ চাই”, “কুকসু মোদের অধিকার, রুখে সাধ্য কার”, “নো মোর ন্যাপ, উই ওয়ান্ট রোডম্যাপ”।

পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরাফ ভুঁইয়া বলেন, “আমরা দীর্ঘদিন ধরে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (কুকসু) নির্বাচনের জন্য আন্দোলন করছি, কিন্তু তা ফলপ্রসু হচ্ছে না। প্রশাসন বারবার সময় নষ্ট করছে। আজকের অবস্থান কর্মসূচির মাধ্যমে আমরা স্পষ্টভাবে দাবি জানাচ্ছি যে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইনের আওতায় কুকসু নির্বাচনকে আনা এবং আগামী সিন্ডিকেট সভার মাধ্যমে দ্রুত রোডম্যাপ ঘোষণা করা হোক। আগামী একমাসের মধ্যে নির্বাচনের আয়োজন করা হোক।”

পদার্থবিজ্ঞান বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাকিব হোসাইন বলেন, “শিক্ষার্থীদের একটি কণ্ঠস্বর থাকা প্রয়োজন। আমাদের দাবিদাওয়া ও অধিকার নিয়ে কথা বলার জন্য একটি প্লাটফর্ম থাকা জরুরি। বিগত দিনে কোনো সরকারই চায়নি প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ প্রতিষ্ঠা হোক। তারা চায়নি শিক্ষার্থীরা তাদের মেন্ডেট নিয়ে কথা বলুক; বরং ক্যাম্পাসে আধিপত্য বিস্তারই মূল লক্ষ্য ছিল।”

তিনি আরও বলেন, “আমাদের গণতান্ত্রিক ব্যবস্থার সূচনা শিক্ষা প্রতিষ্ঠান থেকেই হওয়া উচিত, কিন্তু আমরা তা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছি। ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে এটিকে পুনরায় চালু করা সম্ভব। তাই কুকসু নির্বাচনের বিষয়ে প্রশাসনের সব তালবাহানা বন্ধ করে দ্রুত রোডম্যাপ ঘোষণা করতে হবে। আমরা চাই, নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে কুকসু নির্বাচন অনুষ্ঠিত হোক।”

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT