নোটিশ:
শিরোনামঃ
প্রযুক্তিনির্ভর অর্থনীতির স্বপ্ন বাস্তবায়নে চাই গবেষণা ও দক্ষতার সেতুবন্ধ এআই ও সেমিকন্ডাক্টর খাতে প্রবাসী দক্ষতা কাজে লাগাতে চায় বাংলাদেশ লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’: প্রবাসীদের সাংস্কৃতিক মিলনমেলা প্রবাসী আয়ের প্রবৃদ্ধি: পরিবারগুলোর প্রাপ্তি নিশ্চিত করাই মূল লক্ষ্য কাতারের উত্তরে ট্যাংকারে দুটি অজ্ঞাত বস্তুর আঘাত: ইউকেএমটিও আশুলিয়ায় বেতন আন্দোলনে শতাধিক পোশাক কারখানার কার্যক্রম স্থগিত প্রবাসী আয় ১৪.২ শতাংশ বেড়ে ১২.১১ বিলিয়ন ডলার: বাংলাদেশ ব্যাংক যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়, বৈশ্বিক বাজারে মিশ্র প্রতিক্রিয়া জলবায়ু অভিযোজন অর্থায়নের চাহিদা বছরে ৩০৫ বিলিয়ন ডলার: জাতিসংঘ জলবায়ু অভিযোজন অর্থায়নের বিশাল ঘাটতি: প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দিতে হবে

কুবি হাল্ট প্রাইজের ডিরেক্টর নির্বাচিত হয়েছেন আনিকা

আকরাম চৌধুরী, কুবি প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪২ বার দেখা হয়েছে
Anika Tabassum Sadia

মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আনিকা তাবাসসুম সাদিয়া নেতৃত্বে কুবিতে ৬ষ্ঠ বারের মতো আয়োজিত হবে হাল্ট প্রাইজ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মার্কেটিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আনিকা তাবাসসুম সাদিয়া হাল্ট প্রাইজ ২০২৫-২৬ এর ক্যাম্পাস ডিরেক্টর নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) হাল্ট প্রাইজ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এর আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজ পাঁচবার আয়োজিত হয়েছে। এবার ষষ্ঠ বারের মতো এটি আনিকা তাবাসসুম সাদিয়ার নেতৃত্বে অনুষ্ঠিত হবে।

নব-নির্বাচিত ক্যাম্পাস ডিরেক্টর আনিকা তাবাসসুম সাদিয়া বলেন, “হাল্ট প্রাইজ বিশ্বের সবচেয়ে বড় বিজনেস আইডিয়া প্রতিযোগিতা। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এবার ৬ষ্ঠ বারের মতো এটি আয়োজিত হচ্ছে। প্রতি বছর এই আয়োজনের জন্য একজন প্রতিনিধি নির্বাচন করা হয়।”

তিনি আরও বলেন, “গত দুই বছর ধরে আমি হাল্ট প্রাইজের সঙ্গে যুক্ত আছি, এবং তখন থেকেই এই আয়োজনের প্রতিনিধিত্ব করার ইচ্ছা ছিল। এ বছর সেই স্বপ্ন পূরণ হয়েছে—আমি দায়িত্বে আছি।”

আনিকা বলেন, “বিশ্বের প্রায় তিন হাজারেরও বেশি বিশ্ববিদ্যালয়ের মধ্যে কেবল নিজেকে নয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়কেও গ্লোবালি প্রতিনিধিত্ব করা সত্যিই এক বিশেষ আনন্দের বিষয়। গত পাঁচ বছরের ধারাবাহিকতায়, আমি আশা করি এই প্রোগ্রাম ক্যাম্পাসে নতুন সফলতার দৃষ্টান্ত স্থাপন করবে।”

উল্লেখ্য, হাল্ট প্রাইজ একটি আন্তর্জাতিক যুব সংস্থা এবং বিশ্বের তরুণ উদ্যোক্তা প্রোগ্রামগুলোর মধ্যে অন্যতম। এটি ১২১টির বেশি দেশে, তিন হাজারেরও বেশি বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম চালায়। প্রতি বছরে সেরা ব্যবসায় ধারণাকারীদের বিজয়ী ঘোষণা করা হয় এবং বিজয়ীদের ব্যবসার মূলধন হিসেবে ১ মিলিয়ন ডলার (প্রায় ১০ কোটি টাকা) পুরস্কার দেওয়া হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT