কুবিতে গবেষণার মৌলিক ধারণা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
সীমান্তে তীব্র গুলি বিনিময়, পাকিস্তান–আফগানিস্তান উত্তেজনা চরমে জাককানইবিতে সমুদ্র ও জলবায়ু–বিষয়ক ‘Exploring the Blue Earth’ শীর্ষক আন্তর্জাতিক কর্মশালা অনুষ্ঠিত দুধকুমার নদে অবৈধ বালু উত্তোলন বন্ধে এসিল্যান্ডের হস্তক্ষেপ, স্বস্তিতে তীরবর্তী বাসিন্দারা ইবিতে জুলাই বিপ্লববিরোধী অভিযোগে ফের ৯ শিক্ষক বরখাস্ত নানিয়ারচর জোন (১৭ই বেংগল) এর মানবিক উদ্যো‌গে বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম নির্বাহী পরিচালক হলেন মো. সাদি উর রহিম জাদিদ আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে ইবিতে আলোচনা সভা জামায়াতের মনোনয়নে কে এই হিন্দু প্রার্থী ভারত ছাড়তে তড়িঘড়ি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল পশ্চিমবঙ্গে বেওয়ারিশ কুকুরের প্রহরায় বেঁচে গেল পরিত্যক্ত নবজাতক

কুবিতে গবেষণার মৌলিক ধারণা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শারাফাত হোসাইন, কুবি প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ২০ বার দেখা হয়েছে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গবেষণাধর্মী সংগঠন ‘থাউজ্যান্ড স্কলারস ইনিশিয়েটিভ (টিএসআই)’ এর উদ্যোগে গবেষণার মৌলিক ধারণা বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে সেমিনারটি আয়োজন করা হয়।

সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ নাঈম আলিমুল হায়দার, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দীন এবং লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস।

বক্তারা গবেষণার মৌলিক ধারণা, কাঠামো এবং গবেষণার বাস্তবধর্মী অভিজ্ঞতা তুলে ধরেন।

ড. নাঈম আলিমুল হায়দার বলেন, “গবেষণার মৌলিক ধারণা সঠিকভাবে শেখা প্রতিটি শিক্ষার্থীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সেমিনার শিক্ষার্থীদের গবেষণার পথে আত্মবিশ্বাসী করে তুলবে এবং মানসম্পন্ন গবেষণায় অংশ নিতে উৎসাহিত করবে। টিএসআই-এর এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার যোগ্য।”

টিএসআই কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. যোবায়ের হোসাইন বলেন, “আমরা সফলভাবে সেমিনারটি আয়োজন করতে পেরে আনন্দিত। শিক্ষার্থীদের মধ্যে গবেষণা–সংস্কৃতি বিস্তারের লক্ষ্যকে সামনে রেখে টিএসআই সবসময় অ্যাকাডেমিক উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির উদ্যোগ নিয়ে থাকে। এই সেমিনারটি গবেষণার মৌলিক ধারণা, কাঠামো এবং প্রাথমিক গবেষণা দক্ষতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি আরও বলেন, “আমাদের সম্মানিত অতিথি বক্তারা গবেষণার বাস্তবধর্মী অভিজ্ঞতা ও দিকনির্দেশনা শেয়ার করেছেন, যা শিক্ষার্থীদের ভবিষ্যৎ অ্যাকাডেমিক ও পেশাগত জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ আমাদেরকে ভবিষ্যতে আরও মানসম্পন্ন ও কার্যকর অ্যাকাডেমিক কার্যক্রম আয়োজনের অনুপ্রেরণা জোগায়।”

উল্লেখ্য, সেমিনারটির সার্বিক সহযোগিতায় ছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটি।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT