কুবিতে প্রথম আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলন ৯–১০ জানুয়ারি - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
খালেদা জিয়ার মৃত্যু কি ‘স্লো পয়জনিং’? বিস্ফোরক অভিযোগ জানালেন ব্যক্তিগত চিকিৎসক দলের প্রধান অধ্যাপক মালদ্বীপে বাংলাদেশি প্রবাসীদের সুরক্ষা ও অধিকার নিয়ে হাইকমিশন–ইমিগ্রেশনের উচ্চপর্যায়ের বৈঠক যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনায় ১০ বছরে দারিদ্র্য বিমোচন সম্ভব: ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেন গ্রন্থের মোড়ক উম্মোচন, ব‍্যারিস্টার নাজির আহমদ সমাজের গুণী ব্যক্তি, দেশের সম্পদ: বিচারপতি মোহাম্মদ ইমান আলী কুবিতে আদিবাসী ছাত্র সংসদের নবীন বরণ ও প্রবীণ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হাদি হত্যার বিচার দাবিতে কুবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ মিছিল স্কটল্যান্ড অনারারি কনসাল জেনারেল ড. ওয়ালী তসর উদ্দিন এমবিই’র সম্মানে এমজেএম গ্রুপের বিশাল সংবর্ধনা ইট–কংক্রিটের ভিড়ে বার্ডের ফুলবাগান: নীরব সৌন্দর্যে প্রাণের আশ্রয় ড. ওয়ালী তছর উদ্দিন এমবিই নেতৃত্বে সিলেট জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম এর সাথে আলোচনা সভা অনুষ্ঠিত কুবিস্থ চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে শরিফুল-ফয়সাল 

কুবিতে প্রথম আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলন ৯–১০ জানুয়ারি

কুবি প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৪৪ বার দেখা হয়েছে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রথমবারের মতো ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ ইন সায়েন্সেস’ নামক দুই দিনব্যাপী আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ৯ ও ১০ জানুয়ারি, বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বুধবার (৩ ডিসেম্বর) দুপুর দেড়টায় বিজ্ঞান অনুষদের ডিন অফিসে আয়োজক কমিটি একটি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এই সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হায়দার আলী। এছাড়াও, পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মাসুদা কামাল এবং কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এই সম্মেলনে দেশ-বিদেশের বিজ্ঞানী, গবেষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও পেশাজীবীরা অংশ নেবেন। এবং সম্মেলনে উপস্থাপিত নির্বাচিত প্রবন্ধসমূহ বিশ্ববিদ্যালয় প্রকাশিত বিজ্ঞান সাময়িকীতে প্রকাশ করা হবে।
সম্মেলনে অ্যাবস্ট্রাক্ট জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ ডিসেম্বর এবং ফুল পেপার জমা দেওয়ার শেষ তারিখ ২০ ডিসেম্বর। এছাড়া আর্লি বার্ড নিবন্ধনের শেষ তারিখ ১৫ ডিসেম্বর।
নিবন্ধন ফি– স্থানীয় প্রতিনিধি ২২০০ টাকা (আর্লি বার্ড ২০০০), অতিথি ১২০০(আর্লি বার্ড ১০০০), শিক্ষার্থী ১২০০ (আর্লি বার্ড ১০০০) এবং বিদেশি প্রতিনিধিদের জন্য ১০০ মার্কিন ডলার (আর্লি বার্ড ৭৫ ডলার), বিদেশি শিক্ষার্থী নিবন্ধন ফি ৫০ ডলার (আর্লি বার্ড ২৫ ডলার)।
নিবন্ধন ফি জমা দেওয়ার নির্দেশনা :
সোনালী ব্যাংক পিএলসি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শাখায় আইসিএমআরএস-২০২৬ নামে খোলা অ্যাকাউন্টে ফি জমা দিতে হবে। অ্যাকাউন্ট নাম : ICMRS-2026, অ্যাকাউন্ট নম্বর: ০১০০২৮১৩৬০৬৪১। এছাড়াও নির্ধারিত বিকাশ নম্বরে ফি জমা দেওয়া যাবে। বিকাশ নম্বর ০১৭৭২২৪৪৩৩০।
সম্মেলন আয়োজন কমিটির আহ্বায়ক ও বিজ্ঞান অনুষদের ডিন ড. প্রদীপ দেবনাথ বলেন, ‘ আমাদের এ ধরনের উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের পরিচিতি বাড়াবে এবং র‍্যাংকিং-এ এগিয়ে নিয়ে আসবে। আমরা এখানে দেশ এবং দেশের বাহিরে গবেষণায় বেশিসংখ্যক সাইটেশন আছে এমন ব্যক্তিদের নিয়ে আসব এবং এ জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করছেন। আশা করি আমরা ভালো একটি সেমিনার আয়োজন করতে সক্ষম হব, যেটা বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করবে।
সম্মেলন আয়োজন কমিটির সম্পাদক ড. মো. আব্দুল্লাহ আল মাহবুব বলেন, ‘আমরা প্রথমবারের মতো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এত বড় কনফারেন্স আয়োজন করতে যাচ্ছি এবং আমরা খুব সামান্য একটা নিবন্ধন ফি রাখছি। আমাদের পুরো আয়োজনটা দুইভাগে হবে যার একটা অংশ বিশ্ববিদ্যালয়ে হবে এবং আরেকটা অংশ বার্ডে হবে। আমাদের পাঁচটা বিভাগের পাঁচজন এবং বাহিরের বিশ্ববিদ্যালয়ের যারা বড়মাপের গবেষক আছে তাদেরকে নিয়ে একটা সায়েন্টিফিক কমিটি গঠন করেছি। আশা করি সুন্দরভাবে আমরা এক কনফারেন্স সম্পন্ন করতে পারব।’
উল্লেখ্য, সম্মেলনের উপদেষ্টা কমিটিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিজ্ঞানী ও গবেষকদের পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, ভারত ও সৌদি আরবের বিজ্ঞানীরাও রয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT