নোটিশ:
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়, বৈশ্বিক বাজারে মিশ্র প্রতিক্রিয়া জলবায়ু অভিযোজন অর্থায়নের চাহিদা বছরে ৩০৫ বিলিয়ন ডলার: জাতিসংঘ জলবায়ু অভিযোজন অর্থায়নের বিশাল ঘাটতি: প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দিতে হবে রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরিকাঠামো, বৃদ্ধির অঙ্ক এখনো নির্ধারিত নয় যবিপ্রবির গবেষকের ন্যানো ইউরিয়া প্রযুক্তির পেটেন্ট অনুমোদন: মাঠপর্যায়ের ফল যাচাইয়ের তাগিদ ঢাকায় দুই দিনের সৌরবিদ্যুৎ প্রদর্শনী শুরু বাংলাদেশে হাইব্রিড গাড়ি সংযোজন কারখানা স্থাপনের সম্ভাবনা দেখছে টয়োটা জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিল: প্রতিশ্রুতির সঙ্গে চাই বাস্তবায়নের স্বচ্ছ হিসাব ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোয় রাশিয়ার ব্যাপক হামলা, বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট

তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কুবির সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর

শারাফাত হোসাইন, কুবি প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১১৬ বার দেখা হয়েছে
MOU sign COU

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণের অংশ হিসেবে তুরস্কের আনাদলু বিশ্ববিদ্যালয় ও তোকাত গাজী ওসমানপাশা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষক–শিক্ষার্থী বিনিময় কর্মসূচির জন্য সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।

রবিবার (৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক দপ্তর থেকে বিষয়টি জানানো হয়।

আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের তথ্য অনুযায়ী, আরও কয়েকটি দেশের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তির বিষয়ে আলোচনা চলছে। সম্পন্ন হওয়া এ চুক্তির আওতায় দুই দেশের শিক্ষক ও শিক্ষার্থীরা এক বা দুই সেমিস্টারের জন্য অপর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা, পাঠদান এবং গবেষণায় অংশ নিতে পারবেন। এছাড়াও পারস্পরিক সম্মতির ভিত্তিতে স্বল্পমেয়াদি একাডেমিক ভিজিটের সুযোগও থাকবে।

দপ্তর সূত্রে জানা যায়, স্বাগতিক বিশ্ববিদ্যালয় বিনিময় অংশগ্রহণকারীদের জন্য লাইব্রেরি, অফিস স্পেসসহ প্রয়োজনীয় একাডেমিক সুবিধা দেবে। শিক্ষার্থীদের স্বাস্থ্যবিমা বাধ্যতামূলক হলেও টিউশন ফি দিতে হবে না। সুযোগ থাকলে স্বাগতিক প্রতিষ্ঠান আর্থিক সহযোগিতাও করতে পারে। বিনিময় শিক্ষার্থীরা নন-ডিগ্রি শিক্ষার্থী হিসেবে ভর্তি হবে এবং দেশে ফিরে অর্জিত ক্রেডিট নিজ বিশ্ববিদ্যালয়ে ট্রান্সফার করতে পারবে। কোর্স সম্পন্ন হলে তারা স্বাগতিক বিশ্ববিদ্যালয় থেকে ট্রান্সক্রিপ্ট পাবে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মশিউর রহমান বলেন, “কুবির আন্তর্জাতিক পরিচিতির জন্য এটি বড় একটি অর্জন। বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করতে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করি। তুরস্কের দুই বিশ্ববিদ্যালয় থেকে (এমওইউ) পাওয়ার পর ভিসি স্যারের স্বাক্ষরসহ পাঠানো হলে তারা তাদের ভিসির স্বাক্ষর দিয়ে ফেরত পাঠায়। পাশাপাশি আলজেরিয়া, ভারত, রাশিয়াসহ আরও কয়েকটি দেশের সঙ্গে আলোচনা চলছে।”

তিনি আরও বলেন, “আন্তর্জাতিক ফান্ডের অভাব বড় চ্যালেঞ্জ। তুরস্ক থেকে কেউ এলে Erasmus ফান্ড ব্যবহার করা যায়, কিন্তু আমাদের শিক্ষক–শিক্ষার্থীদের জন্য সেই সুযোগ এখনো তৈরি হয়নি। এছাড়া এই দপ্তরে আমি ছাড়া স্থায়ীভাবে আর কেউ নেই; অনানুষ্ঠানিকভাবে একজন টাইপের কাজ করছেন। কমপক্ষে দুই–তিনজন জনবল থাকলে কাজের গতি অনেক বেড়ে যেত।”

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, তুরস্কের এই দুই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কুবির আন্তর্জাতিক দৃশ্যমানতা বৃদ্ধির এক গুরুত্বপূর্ণ ধাপ। এর মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষকরা নতুন অভিজ্ঞতা, গবেষণা এবং বৈশ্বিক নেটওয়ার্ক তৈরির সুযোগ পাবেন, যা ভবিষ্যতে কুবির গবেষণা ও আন্তর্জাতিক অংশীদারত্বকে আরও শক্তিশালী করবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT