গুচ্ছে ফিরতে কুবি প্রশাসনকে ইউজিসির চিঠি - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন

গুচ্ছে ফিরতে কুবি প্রশাসনকে ইউজিসির চিঠি

কুবি প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১২৫ বার দেখা হয়েছে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে (কুবি) পুনরায় গুচ্ছভুক্ত হয়ে ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
মঙ্গলবার (২৮ অক্টোবর) ইউজিসির পাঠানো চিঠি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।
তিনি বলেন, ‘আজ আমাদের কাছে ইউজিসির একটি চিঠি এসেছে। তবে এ বিষয়ে আমরা এখনো কোনো সিদ্ধান্ত নেইনি।’
উল্লেখ্য, এর আগে শিক্ষার্থীদের আন্দোলন ও দাবির পরিপ্রেক্ষিতে কুবি প্রশাসন গুচ্ছ থেকে বের হয়ে স্বতন্ত্রভাবে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নিয়েছে। গত ১৯ এপ্রিল সকাল ১০টায় ‘সি’ ইউনিটের এবং একই দিন বিকাল তিনটায় ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হয়েছিল। এছাড়া গত ২৫ এপ্রিল বিকেল চারটায় ‘বি’ ইউনিটের পরীক্ষা সম্পন্ন হয়েছিল। এরপর ‘এ’ এবং ‘সি’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয় গত ২২ এপ্রিল রাত ১২ টার পর এবং ‘বি’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয় গত ২৭ এপ্রিলে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT