মাঠে গড়াল কুবি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ইবিতে রিপোর্টার্স ইউনিটির নির্বাচন: সভাপতি সাকিব, সম্পাদক রবিউল কুড়িগ্রামে ট্রাক্টরের আঘাতে অটোচালক নিহত, ৪ জন আহত উলিপুরে সিনেমার মতো ধাওয়া! উল্টে গেল সিএনজি, মিলল ২৭ কেজি গাঁজা নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, পুরস্কার ও আর্থিক অনুদান প্রদান জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন কুবিতে জুমার নামাজে জায়গা সংকট, ৬ মাস ধরে বন্ধ মসজিদ সম্প্রসারণ কাজ পেট্রোল পেতে আর লাইনে দাঁড়ানো নয়! চালু হলো ‘ফুয়েল পাস’ অ্যাপ মালয়েশিয়া খুলছে! প্রবাসে যাওয়ার স্বপ্নে নতুন আলো আবু সাঈদ হত্যা মামলায় ২ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন তেল আছে, তবুও মিলছে না! বালিয়াকান্দিতে কৃত্রিম সংকটের অভিযোগে ক্ষোভ

মাঠে গড়াল কুবি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৫

কুবি প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ২০৪ বার দেখা হয়েছে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে বাংলা বিভাগ বনাম ইংরেজি বিভাগের মধ্যকার ম্যাচ দিয়ে এ টুর্নামেন্ট শুরু হয়েছে। ম্যাচে ইংরেজি বিভাগকে ৪-১ গোলে হারিয়ে বাংলা বিভাগ জয় লাভ করেন।
বুধবার (১৫  অক্টোবর ) বিকাল তিনটায়  বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে ক্রীড়া পরিচালনা কমিটির সদস্য এবং বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল ইসলামের সঞ্চালনায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল এবং প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দীন। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
বিশেষ অতিথির বক্তব্যে উপ উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, ‘শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশের জন্য পড়াশোনার পাশাপাশি শারীরিক চর্চা তথা খেলাধুলার আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের প্রতি অনুরোধ, তারা যেন সহনশীল হয় এবং হার-জিত মেনে নিয়ে সুন্দর ও মনোমুগ্ধকর খেলা উপহার দেয়।’
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী বলেন, ‘খেলোয়াড়সুলভ আচরণের মাধ্যমেই খেলা সম্পন্ন হোক এটাই আমাদের প্রত্যাশা। গতবারের তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার সুষ্ঠুভাবে খেলা সম্পন্ন হবে বলে আমি আশাবাদী। এছাড়া ট্রেইনারের মাধ্যমে বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে জাতীয় পর্যায়ের দল গঠনের পরিকল্পনাও রয়েছে।’
ক্রীড়া পরিচালনা কমিটির সভাপতি ড. মুহাম্মদ সোহরাব উদ্দীন বলেন, ‘খেলাধুলা আয়োজনের মূল উদ্দেশ্য একটাই শিক্ষার্থীরা ভালো খেলবে, ভালো খেলা দেখবে। খেলোয়াড়দের মন হয় বড়, মানসিকতা হয় উন্নত। আর সেই মনোভাব যেন মাঠে প্রতিফলিত হয়। সৌহার্দ্যের জন্য খেলা, বন্ধুত্বের জন্য খেলা, বিরোধিতার জন্য নয়। খেলোয়াড়দের প্রতি আহ্বান জানাই, যেন তারা সুস্থ ও সুন্দরভাবে খেলা সম্পন্ন করে এবং মাঠে রেফারির সিদ্ধান্ত মেনে নিয়ে খেলা চালিয়ে যায়।’
শারীরিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, এবারের টুর্নামেন্টে ১৯ টি বিভাগ অংশগ্রহণ করেছে। আগামী ২৯ অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে ফুটবল  প্রতিযোগিতা-২০২৫ এর আনুষ্ঠানিকতা শেষ হবে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT