কুবিতে ছাত্রদলের নতুন কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা ও সদস্য ফরম বিতরণ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা ইসির

কুবিতে ছাত্রদলের নতুন কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা ও সদস্য ফরম বিতরণ

কুবি প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১২৪ বার দেখা হয়েছে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি গঠন এবং সাংগঠনিক কার্যক্রম সক্রিয় করার লক্ষ্যে কর্মীদের মাঝে সদস্য ফরম বিতরণ শুরু করেছে সংগঠনটির নেতাকর্মীরা।
আজ মঙ্গলবার (৪ নভেম্বর) উপাচার্যের বাসভবনের বিপরীত পার্শ্বে মতবিনিময় সভা শেষে শুরু হয় সংগঠনটির সদস্য ফরম বিতরণ কার্যক্রম।
শুরুতে মতবিনিময় সভায় কুবি ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের প্রচার সম্পাদক শরীফ প্রধান শুভ। উদ্বোধক হিসেবে কেন্দ্রীয় ছাত্রদলের সহ দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম আরিফ এবং বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় ছাত্রদলের সহ দপ্তর সম্পাদক মো: নাজমুচ্ছাকিব উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে উপস্থিত কর্মীদের মধ্যে ১০ টাকা মূল্যে সদস্য ফরম বিতরণ করা হয়। তবে প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগের মাধ্যমে পরবর্তী যে-কোনো সময় ফরম সংগ্রহ করা যাবে।
সদস্য ফরম নেয়া বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ঊর্মি আক্তার বর্ষা বলেন, ‘ক্ষমতা ছাড়াও বিএনপির উন্নয়নমূলক কাজগুলোই আমাকে সদস্য ফরম নিতে অনুপ্রাণিত করেছে। ছাত্রদলের মাধ্যমে ভবিষ্যতে কুবি শিক্ষার্থীদের জন্য কাজ করাই হবে আমার মূল উদ্দেশ্য।’
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আতিকুর রহমান রিয়াদ বলেন, ‘৫ই আগস্টের পর ছাত্র রাজনীতিতে নতুন ধারা শুরু হয়েছে। আগে ছাত্রলীগের কারণে এর কোনো সুযোগ ছিল না। নানা সময় রাজনীতি করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে। এখন নতুন সুযোগ সৃষ্টি হওয়ায় ছাত্রদলের সদস্য ফরম নিয়েছি।’
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শরিফ প্রধান শুভ বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষা, ঐক্য, প্রগতিকে ধারণ করা সংগঠন। সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ন্যায়ের সাথে চলমান এই সংগঠন। ফ্যাসিস্ট আমলে সংবিধানে সাধারণ মানুষের মতামত প্রকাশের যে অধিকার তা বাধাগ্রস্ত হয়েছে। বাংলাদেশে সকল মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।’
তিনি আরো বলেন, ‘ আমরা আজ শিক্ষার্থীদের মতামত নিয়েছি। আবারও আসব। আরো আলোচনা করব। শিক্ষার্থীদের চাওয়ার উপর ভিত্তি করেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য নতুন কমিটি গঠন করা হবে।’
সভাপতির বক্তব্যে আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের জন্য সর্বদা কাজ করেছে। নানা সময় প্রশাসনের কাছে সাধারণ শিক্ষার্থীদের দাবি নিয়ে ছাত্রদল কথা বলেছেন। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের হয়ে কাজ করে যাবে।’

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT