ডিআইইউ মডেল ইউনাইটেড নেশন ২০২৫-এ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গৌরবময় সাফল্য - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন

ডিআইইউ মডেল ইউনাইটেড নেশন ২০২৫-এ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গৌরবময় সাফল্য

শারাফাত হোসাইন, কুবি প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ১০৬ বার দেখা হয়েছে

ড্যাফোডিল ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল (ডিআইইউ) মডেল ইউনাইটেড নেশন ২০২৫-এ একাধিক গুরুত্বপূর্ণ পুরস্কার অর্জন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সংসদ। আন্তর্জাতিক এই সম্মেলনে বিভিন্ন কমিটিতে নেতৃত্ব, কূটনৈতিক দক্ষতা ও বিশ্লেষণধর্মী বক্তব্যের মাধ্যমে সাফল্য দেখান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

গত ২৮ ডিসেম্বর শুরু হয়ে ৩০ ডিসেম্বর পর্যন্ত চলা ডিআইইউ মডেল ইউনাইটেড নেশন ২০২৫ সম্মেলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সম্মেলনে তাঁদের পারফরম্যান্স বিচারকদের প্রশংসা কুড়ায় এবং একাধিক পুরস্কারে ভূষিত হন তারা।

সম্মেলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ১৫তম আবর্তনের শিক্ষার্থী সায়েদা সাবরিনা আলম একটি কমিটিতে ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি দক্ষ নেতৃত্ব ও সাংগঠনিক সক্ষমতার মাধ্যমে অংশগ্রহণকারীদের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

এ ছাড়া মার্কেটিং বিভাগের ১৭তম আবর্তনের শিক্ষার্থী তাহমিদ তাজওয়ার ও রুবাইয়া সাথী অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) কমিটিতে তুরস্কের প্রতিনিধিত্ব করেন। চমৎকার কূটনৈতিক পারফরম্যান্সের জন্য তাঁরা সেরা অংশগ্রহণকারী পুরস্কার অর্জন করেন।

অন্যদিকে বাংলা বিভাগের ১৬তম আবর্তনের শিক্ষার্থী ফারহা খানম ন্যাশনাল কমিটি অন সিকিউরিটি অ্যাফেয়ার্স (এনসিএসএ) কমিটিতে অংশগ্রহণ করে কৌশলী বক্তব্য ও বিশ্লেষণধর্মী আলোচনার মাধ্যমে ভার্বাল মেনশন অ্যাওয়ার্ড অর্জন করেন।

পুরস্কারপ্রাপ্ত ফারহা খানম বলেন, “এই কনফারেন্সটি আমার জন্য ছিল এক স্মরণীয় অভিজ্ঞতা। জাতীয় পর্যায়ে অংশ নিয়ে পুরস্কার অর্জন করা সত্যিই এক অবর্ণনীয় অনুভূতি। শুরুতে কিছুটা ভয় ও অনিশ্চয়তা থাকলেও প্রতিটি মুহূর্তে নতুন কিছু শিখেছি। নিজেকে, আমার বিশ্ববিদ্যালয়কে এবং আমাদের ক্লাবকে প্রতিনিধিত্ব করার দায়িত্ব আরও গভীরভাবে উপলব্ধি করেছি। আল্লাহর কাছে আমি কৃতজ্ঞ।”

কুমিল্লা বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশন ক্লাবের সভাপতি ইমতিয়াজ আহমেদ চিন্ময় বলেন, “আমাদের জাতিসংঘ সংস্থা ক্লাবের এখন সোনালি সময় যাচ্ছে। সবার এত ভালো ফলাফলের জন্য আমি অত্যন্ত আনন্দিত। আমার বিশ্বাস, খুব শিগগিরই আমরা আরও ভালো ফলাফল নিয়ে আসব এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে সারা বাংলাদেশের কাছে তুলে ধরব।”

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT