ছাত্রদল নেতাকে থানা থেকে ছিনিয়ে নিল নেতাকর্মীরা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
এবার ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ কুবিতে ব্রাহ্মণবাড়িয়া স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নবীন বরণ অনুষ্ঠিত ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ মিছিল রাবি ছাত্রীসংস্থার উদ্যোগে দুই দিন ব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় শেকৃবিতে এ্যাবের দোয়া মাহফিল কুকসুর গঠনতন্ত্র অনুমোদনের জন্য ইউজিসির কমিটি গঠন সন্ধ্যায় ঘোষণা হচ্ছে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ইবিতে মান উন্নয়ন পরীক্ষা নিয়ে অনিয়মের অভিযোগ, দ্রুত সমাধান দাবি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘ত্রিশাল মুক্ত দিবস’ উদযাপিত নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের আয়োজনে নবীনদের বরণে ‘তারুণ্যের নবযাত্রা’ অনুষ্ঠিত

ছাত্রদল নেতাকে থানা থেকে ছিনিয়ে নিল নেতাকর্মীরা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ৭৩ বার দেখা হয়েছে

নাটোরের লালপুরে থানা হেফাজতে থাকা জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল উদ্দিনকে ছিনিয়ে নিয়েছে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে লালপুর থানা চত্বরে এই ঘটনাটি ঘটে।

গৌরিপুর গ্রামের বাসিন্দা রুবেল উদ্দিন ছাত্রদলের জেলা পর্যায়ের একজন শীর্ষ নেতা। পুলিশ জানিয়েছে, গত বছরের ১৬ ডিসেম্বর বাগাতিপাড়ায় বিএনপির এক নেতার বাড়িতে গোলাগুলির ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে তাকে আটক করা হয়েছিল।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, রুবেলের আটকের খবর ছড়িয়ে পড়লে ছাত্রদল ও যুবদলের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী থানায় উপস্থিত হন এবং তাকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে চাপ দিতে থাকেন। পুলিশের অনীহা প্রকাশ করলে একপর্যায়ে তারা হট্টগোল শুরু করেন এবং জোরপূর্বক রুবেলকে থানা থেকে ছিনিয়ে নিয়ে যান।

এ বিষয়ে লালপুর থানার ওসি নাজমুল হক কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, “বাগাতিপাড়ার গোলাগুলির ঘটনার তদন্তের অংশ হিসেবে রুবেলকে আটক করা হয়েছিল। কিন্তু তার সহযোগীরা থানায় এসে তাকে জোর করে নিয়ে যায়। ইতোমধ্যে জড়িতদের শনাক্তের কাজ শুরু হয়েছে এবং কিছু নামও পাওয়া গেছে। সকলকে গ্রেপ্তারে যৌথবাহিনী অভিযান চালাচ্ছে।”

 

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT