সীতাকুণ্ডের চন্দ্রনাথ মন্দিরে মসজিদ নির্মাণের পরিকল্পনা নেই : ধর্ম উপদেষ্টা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
লালমনিরহাটের অটোমেটেড টার্নটেবিলে নিয়মিত ঘুরছে লোকোমোটিভ, কমছে দুর্ঘটনার ঝুঁকি বালিয়াকান্দিতে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার বালিয়াকান্দির বনগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বারেক শেখের মৃত্যু ফরিদপুরে সিজারিয়ান রোগীর পেটে দেড় কেজি গজ রেখে সেলাইয়ের দেড় মাস পর রোগীর মৃত্যু বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট

সীতাকুণ্ডের চন্দ্রনাথ মন্দিরে মসজিদ নির্মাণের পরিকল্পনা নেই : ধর্ম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১৯১ বার দেখা হয়েছে

চট্টগ্রামের সীতাকুণ্ডের ঐতিহাসিক চন্দ্রনাথ মন্দির এলাকায় মসজিদ নির্মাণের কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

বুধবার (২৮ আগস্ট) রাজধানীর রেলভবনে রেলওয়ের জমি হস্তান্তর অনুষ্ঠান শেষে বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

ধর্ম উপদেষ্টা বলেন, “চন্দ্রনাথ মন্দির সনাতন ধর্মাবলম্বীদের প্রাচীন তীর্থস্থান। সেখানে মসজিদ নির্মাণ বা কালেমা খচিত পতাকা স্থাপনের কোনো চিন্তাভাবনা সরকারের নেই। ফেসবুকে কাল্পনিক ঘটনা ছড়িয়ে কেউ বিভ্রান্তি সৃষ্টি করলে সরকার কঠোর ব্যবস্থা নেবে।”

তিনি জানান, ইতিমধ্যে মন্দির এলাকায় একটি পুলিশ ফাঁড়ি স্থাপন করা হয়েছে। পাশাপাশি মন্দিরের পুরনো অবকাঠামো সংস্কার ও উন্নয়নের জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।

রেলভবনে অনুষ্ঠানে রাজধানীর খিলক্ষেত এলাকায় দুটি মসজিদ ও একটি মন্দিরের জন্য বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে জমি বরাদ্দের দলিল আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

এ প্রসঙ্গে খালিদ হোসেন বলেন, “একই স্থানে মসজিদ ও মন্দিরের জন্য জমি প্রদানের এই দৃষ্টান্ত প্রমাণ করে বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বর্তমান অন্তর্বর্তী সরকারের জন্য এটি একটি ঐতিহাসিক ঘটনা হয়ে থাকবে।”

অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা ছাড়াও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. শেখ মইনউদ্দিন, প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম, রেলপথ সচিব মো. ফাহিমুল ইসলাম এবং বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT