"ট্রান্সশিপমেন্ট বাতিলে বাণিজ্যে ক্ষতি হবে না"- বাণিজ্য উপদেষ্টা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুবিতে শিক্ষক সমিতি নির্বাচনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠন কুবির নটরডেমিয়ান পরিবারের ব্যতিক্রমী উদ্যোগ: ১১০ এতিম শিশুর সঙ্গে ইফতার চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হাসপাতালে ভর্তি শিক্ষার্থী , অফিস টাইম ছাড়া কল না দেওয়ার নির্দেশ হল প্রভোস্টের জার্মানির হফ বিশ্ববিদ্যালয়ের সাথে বুটেক্সের এক্সচেঞ্জ সেমিস্টার বাস্তবায়ন, সুযোগ পেলো তিন শিক্ষার্থী রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

“ট্রান্সশিপমেন্ট বাতিলে বাণিজ্যে ক্ষতি হবে না”- বাণিজ্য উপদেষ্টা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১৪১ বার দেখা হয়েছে

ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের ফলে বাংলাদেশের বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, নেপাল ও ভুটানে রপ্তানি প্রক্রিয়ায় এই সিদ্ধান্তের কোনো প্রভাব পড়বে না। তবে, সরকার তৈরিকৃত পোশাক রপ্তানি এবং সার্বিক বাণিজ্য স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা করছে।

গত বুধবার ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল সংক্রান্ত বিষয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয় রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) কার্যালয়ে। বৈঠকে সভাপতিত্ব করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাসহ ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ভারতের ঢাকাস্থ হাইকমিশনার অনলাইনে যুক্ত ছিলেন।

বাণিজ্য উপদেষ্টা জানান, ঢাকা ও সিলেট বিমানবন্দরগুলোর নিজস্ব সক্ষমতা ব্যবহারের মাধ্যমে এ প্রক্রিয়াটি স্বাভাবিক রাখা হবে এবং অন্যান্য ক্ষেত্রে সক্ষমতা বাড়ানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি আরও জানান, আগামী বৃহস্পতিবার এ বিষয়ে একটি আন্ত মন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে অন্যান্য মন্ত্রণালয়ের পরামর্শ অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে।

২০২০ সালে ভারত বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রদান করেছিল, যার মাধ্যমে বাংলাদেশ থেকে তৃতীয় দেশে রপ্তানির জন্য কলকাতা বন্দর, নবসেবা বন্দর ও কলকাতা বিমান কার্গো কমপ্লেক্স ব্যবহার করা সম্ভব হয়েছিল। তবে, বুধবার সেন্ট্রাল বোর্ড অব ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস (সিবিআইসি) এক আদেশে এই সুবিধা বাতিল করে।

 

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT