নোটিশ:
শিরোনামঃ
চশমায় কৃত্রিম বুদ্ধিমত্তার ছোঁয়া: সুবিধা, নাকি গোপন নজরদারির ঝুঁকি? অপ্রতিম হত্যার প্রতিবাদে কুবি শিক্ষক সমিতির শোক র‍্যালি ও মানববন্ধন কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ জ্বালানির মূল্যবৃদ্ধির ধাক্কা সামলাতে এখনই সুরক্ষা পরিকল্পনা দরকার পোশাক কারখানা শীতল রাখার বিনিয়োগ চার বছরের মধ্যে উঠে আসতে পারে: গবেষণা জ্বালানির দাম সর্বোচ্চ ১৭.৪% বাড়ল, ডিজেল লিটারে ১৩৫ টাকা জাতিসংঘে প্রথম ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী হেলথ এশিয়া কনফারেন্সে আন্তর্জাতিক বক্তা তানহা তাবাসসুম ডেঙ্গু নিয়ন্ত্রণে মৌসুমি অভিযান নয়, বছরজুড়ে প্রস্তুতি চাই এসডিজি অর্জনে সম্মিলিত বৈশ্বিক উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর

নির্বাচন ও গণভোট ঘিরে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৬ বার দেখা হয়েছে
ড্রোন নিষিদ্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে সব ধরনের ড্রোন ও রিমোটলি কন্ট্রোলড এয়ারক্রাফট সিস্টেম (RCAS) উড্ডয়নের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেবিচকের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জননিরাপত্তা নিশ্চিতকল্পে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ নিষেধাজ্ঞা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রতিরক্ষা বাহিনীর ক্ষেত্রে প্রযোজ্য নয়।

এ ছাড়া সরকারি বা বেসরকারি কোনো সংস্থা যদি গবেষণা, জরিপ, কৃষিকাজ, পরিবীক্ষণ কিংবা কোনো ইভেন্ট সম্প্রচারের প্রয়োজনে ড্রোন ব্যবহার করতে চায়, তাহলে তাদের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করতে হবে। এ ক্ষেত্রে বেবিচকের কাছে আবেদন করে সংশ্লিষ্ট সব এজেন্সির ছাড়পত্র গ্রহণ সাপেক্ষে ড্রোন উড্ডয়নের অনুমতি পাওয়া যাবে।

বেবিচক আরও জানিয়েছে, এই নিষেধাজ্ঞা অমান্য করে কেউ ড্রোন উড্ডয়ন করলে তা ‘বেসামরিক বিমান চলাচল আইন ২০১৭’-এর ২৪ ধারার অধীনে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। এ ধরনের ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সার্বিক নিরাপত্তা জোরদারের অংশ হিসেবেই এই জরুরি পদক্ষেপ গ্রহণ করেছে বেবিচক।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT