বুটেক্সে জুলাই কালচারাল সেন্টারের উদ্যোগে ‘সুফরাতুল ইয়াতামা’ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় কার্পেট উপহার প্রদান বুটেক্সে জুলাই কালচারাল সেন্টারের উদ্যোগে ‘সুফরাতুল ইয়াতামা’ বালিয়াকান্দি রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুবির ৭২ শিক্ষার্থী আইনজীবী হিসেবে তালিকাভুক্ত নানিয়ারচর জোন কর্তৃক ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ উপহার ও আর্থিক অনুদান প্রদান কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন সোহেল হোসনাইন কায়কোবাদ রাজবাড়ীতে আলুভর্তি ট্রাক উল্টে নিহত ১ অসহায়-প্রতিবন্ধী পরিবারে ঈদ উপহার দিল সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন কুড়িগ্রামে পুলিশের অভিযানে ৩১ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেফতার বালিয়াকান্দিতে খাস জমি দখলমুক্ত: ইউপি চেয়ারম্যানের অবৈধ স্থাপনা উচ্ছেদ, উদ্ধার ৩০ শতক সরকারি জমি

বুটেক্সে জুলাই কালচারাল সেন্টারের উদ্যোগে ‘সুফরাতুল ইয়াতামা’

মো রিফাত খান , বুটেক্স প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে

জুলাই কালচারাল সেন্টার বুটেক্স কর্তৃক সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে “সুফরাতুল ইয়াতামা”। গত ১৫ই মার্চ (রবিবার) তেজগাঁও নাখালপাড়ায় অবস্থিত হাজী আব্দুল মিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানায় অনুষ্ঠানটি আয়োজন করা হয় যেখানে এতিম শিশুদের সঙ্গে ইফতার ও উপহার বিতরণ করা হয়।

“সুফরাতুল ইয়াতামা” আয়োজনের জন্য প্রথমে সংগঠনটি অনুদান সংগ্রহ করে। অনুষ্ঠানটির জন্য ৫৪,৯৫২.৯৭ টাকা তহবিল সংগ্রহ করা হয়। এর মধ্যে প্রায় ৪২,৯৫৬.৮৫ টাকা ব্যয় করে এতিম শিশুদের জন্য ইফতার আয়োজন, ঈদ কার্ড, ঈদ সালামি, আতর, চকলেটসহ বিভিন্ন উপহার এবং মাদ্রাসার জন্য কুরআন শরিফ, ফ্যানসহ প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়। বাকি অর্থ ভবিষ্যতে সুবিধাবঞ্চিতদের কল্যাণে ব্যয় করা হবে বলে জানিয়েছে সংগঠনটি। বুটেক্সের শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীদের বাইরেও দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এই সামাজিক কাজে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন।

এই আয়োজনে মাদ্রাসার প্রায় ৯০ জন শিশু এবং প্রায় ২০ জন শিক্ষক ও সহযোগীসহ মোট ১১০ জন অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের সাথে বসে ইফতার করা এবং ঈদ উপলক্ষে উপহার বিতরণের মাধ্যমে দিনটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।

অনুষ্ঠান সম্পর্কে জুলাই কালচারাল সেন্টারের সদস্য ৫০তম ব্যাচের শিক্ষার্থী মোঃ আবু বক্কর সিদ্দিক (আফিফ) বলেন, “এই আয়োজনের একজন সহযোগী হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। প্রথমে আমরা ভেবেছিলাম মাত্র ৪০ জন এতিম শিশুকে নিয়ে ছোট পরিসরে ইফতার করব। কিন্তু শিক্ষক, অ্যালামনাই, সিনিয়র, ব্যাচমেট ও জুনিয়রদের সহযোগিতায় প্রায় ৫০ হাজার টাকার অধিক অনুদান সংগ্রহ হয়। পরে আমরা আরও বড় পরিসরে এই কাজ করার উদ্যোগ নেই। বাচ্চাদের ঈদ কার্ড খুলে ঈদের সালামি, চকলেট ও আতর পেয়ে যে আনন্দ দেখেছি—সেটিই ছিল আমাদের সেই দিনের সবচেয়ে আত্মতৃপ্তিকর মুহূর্ত।”

জুলাই কালচারাল সেন্টারের সদস্য ৪৯তম ব্যাচের শিক্ষার্থী গোলাম মোর্শেদ বলেন, “আমরা একটি স্থানীয় এতিমখানায় গিয়ে শিশুদের সাথে ইফতার করেছি এবং বিভিন্ন উপহার সামগ্রী দান করেছি। যারা আমাদের ওপর আস্থা রেখে অনুদান দিয়েছেন তাদের প্রতি আমরা গভীর কৃতজ্ঞ। এতিম শিশুদের সরল হাসি ও ঈদের উপহার পেয়ে তাদের আনন্দ আমাদের গভীরভাবে স্পর্শ করেছে। এটি সত্যিই একটি অনন্য অভিজ্ঞতা।”

এ সময় সংগঠনের আরেক সদস্য মিরাজুল ইসলাম চৌধুরী বলেন, “খুব অল্প সময়ের নোটিশে, মাত্র ৪–৫ দিনের মধ্যেই আমরা “সুফরাতুল ইয়াতামা” আয়োজনটি সম্পন্ন করেছি। সারাদিন আমরা তাদের সাথে সময় কাটিয়ে বোঝানোর চেষ্টা করেছি যে তারা আমাদের থেকে আলাদা নয়, বরং আমাদেরই একটি অংশ। আমাদের উদ্দেশ্য ছিল তাদের মাঝে ঈদের আমেজ পৌঁছে দেওয়া এবং সবাইকে এতিমদের পাশে দাঁড়াতে উৎসাহিত করা।”

ওই মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতী মোস্তফা হোসাইন বলেন, “এই ধরনের সামাজিক ও মানবিক উদ্যোগ সত্যিই অত্যন্ত প্রশংসনীয়। আমাদের দ্বীন ইসলাম সবসময়ই অসহায় ও এতিমদের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়। আজকের এই আয়োজনের মাধ্যমে আমাদের এতিম বাচ্চারা অনেক খুশি হয়েছে। বিশেষ করে ছোট ছোট উপহার ও সালামি পেয়ে তাদের আনন্দ আরও বেড়ে গেছে। আমি আয়োজকদের জন্য দোয়া করি—আল্লাহ যেন তাদের এই সুন্দর প্রচেষ্টাকে কবুল করেন এবং ভবিষ্যতেও তারা এ ধরনের ভালো কাজে এগিয়ে আসে।”

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT