টিএফডির শিরোপা জয়, তবু বুটেক্সে অশান্তি; খেলাকেন্দ্রিক সংঘাতে তদন্ত শুরু - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কুবির সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর কওমি ডিগ্রিধারীদের জন্য কাজী হওয়ার দরজা খুলল; আরও সরকারি খাত উন্মুক্তের দাবি সীমান্তে তীব্র গুলি বিনিময়, পাকিস্তান–আফগানিস্তান উত্তেজনা চরমে জাককানইবিতে সমুদ্র ও জলবায়ু–বিষয়ক ‘Exploring the Blue Earth’ শীর্ষক আন্তর্জাতিক কর্মশালা অনুষ্ঠিত দুধকুমার নদে অবৈধ বালু উত্তোলন বন্ধে এসিল্যান্ডের হস্তক্ষেপ, স্বস্তিতে তীরবর্তী বাসিন্দারা ইবিতে জুলাই বিপ্লববিরোধী অভিযোগে ফের ৯ শিক্ষক বরখাস্ত নানিয়ারচর জোন (১৭ই বেংগল) এর মানবিক উদ্যো‌গে বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম নির্বাহী পরিচালক হলেন মো. সাদি উর রহিম জাদিদ আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে ইবিতে আলোচনা সভা জামায়াতের মনোনয়নে কে এই হিন্দু প্রার্থী

টিএফডির শিরোপা জয়, তবু বুটেক্সে অশান্তি; খেলাকেন্দ্রিক সংঘাতে তদন্ত শুরু

রিফাত খান ইমন, বুটেক্স প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৩৫ বার দেখা হয়েছে

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) স্পোর্টস ক্লাব আয়োজিত ফুটবল ফিয়েস্তা ২.০–এর ফাইনালে টাইব্রেকারে ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন (টিএফডি) বিভাগ। তবে সেমিফাইনালের ঘটনার রেশ ধরে ফাইনাল ঘিরে তিন দিন ধরে সংঘর্ষ, সিনিয়র–জুনিয়র কোন্দল ও সাংবাদিকদের কাজে বাধাদানের ঘটনায় বিশ্ববিদ্যালয়জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

রবিবার (৩ নভেম্বর) সেমিফাইনালে ফেব্রিক ইঞ্জিনিয়ারিং ও টেক্সটাইল মেশিনারিজ ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স (টিএমডিএম) বিভাগের ম্যাচে বাঁশিকে কেন্দ্র করে টিএমডিএমের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী ফয়সালের সঙ্গে ফেব্রিক বিভাগের কয়েকজনের হাতাহাতি হয়। এসময় ফেব্রিক বিভাগের ৫০তম ব্যাচের সাকিবের গায়ে হাত তোলার অভিযোগ ওঠে। ফয়সাল দুঃখ প্রকাশ করলেও উত্তেজনা কাটেনি।

মঙ্গলবার (৪ নভেম্বর) ফাইনালের শেষ মুহূর্তে ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের কয়েকজন দর্শক টিএফডি বিভাগের ৫০তম ব্যাচের খেলোয়াড় রাফিদের ওপর হামলা করে বলে অভিযোগ পাওয়া যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, ফেব্রিক বিভাগের ৪৯তম ব্যাচের আসির প্রথমে রাফিদকে ঘুষি মারে। পরে একই বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী বর্ষণও যুক্ত হয়। এতে রাফিদ মাটিতে পড়ে গেলে দর্শকসারিতেও হাতাহাতি ছড়িয়ে পড়ে। একই ঘটনায় ৪৭তম ব্যাচের কয়েকজন শিক্ষার্থী আহত হন। কিছু শিক্ষার্থী ৪৯তম ব্যাচের আল ফাহিম ও কাইয়ুমের বিরুদ্ধেও অভিযোগ তোলেন।

এদিকে গুঞ্জন রয়েছে, অভিযুক্ত আসির এনসিপির রাজনীতির সঙ্গে যুক্ত। তবে পাল্টা বক্তব্যে অভিযুক্তদের দাবি—সেমিফাইনালের ঘটনার জেরে কিছু সিনিয়র আগেই তাদের টার্গেট করেছিলেন।

ঘটনার সময় মাঠে উপস্থিত শিক্ষকরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। পরে বৈঠকের মাধ্যমে খেলা পুনরায় শুরু হয় এবং টাইব্রেকারে টিএফডি চ্যাম্পিয়ন হয়।

এদিকে ভিডিও ধারণে বাধা দেওয়া হয় বুটেক্স সাংবাদিক সমিতির সদস্য তারেক রহমান ও শেফাক মাহমুদকে। ইএসই বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী আল মাহমুদ বিন কবির নির্ঝর শেফাকের দিকে তেড়ে আসলে তার সহপাঠী অভিষেক বাধা দেন। পরে নির্ঝর অভিযোগ করেন, ‘অভিষেক তার কলার ধরে’।
পরদিন (৫ নভেম্বর) নির্ঝর প্রকাশ্যে অভিষেকের গায়ে হাত তোলেন এবং জোরপূর্বক ক্ষমা চাইতে বাধ্য করেন—এমন অভিযোগ উঠে। এই ঘটনায় আরও কয়েকজন—টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের মৃদুল এবং টিএমডিএম বিভাগের রাফির নামও আসে।

ঘটনাগুলো ঘিরে দুই পক্ষের মধ্যে পারস্পরিক ক্ষোভ ও অবিশ্বাস ছড়িয়ে পড়ে—সিনিয়রদের অভিযোগ, জুনিয়ররা অশোভন আচরণ করেছে; অন্যদিকে জুনিয়রদের দাবি, সিনিয়ররা আগেই প্রতিশোধের পরিকল্পনা করেছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন বলেন, “টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাধারণত ভদ্র ও মেধাবী। একটি খেলা নিয়ে এমন আচরণ দুঃখজনক। শিক্ষকরা উপস্থিত থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।” তিনি জানান, দুটি পৃথক তদন্ত কমিটি কাজ করছে এবং রোববার ডিসিপ্লিনারি বোর্ড বসবে।
“যারা শৃঙ্খলা ভঙ্গ করেছে তারা চিহ্নিত। কেউ আইনের বাইরে নয়,” বলেন তিনি।

প্রক্টরিয়াল টিম জানায়, লিখিত অভিযোগ গ্রহণ করে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT