বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের শিক্ষার্থীরা করপোরিডলারজ ২০২৫ চ্যাম্পিয়ন - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
How Bonuses and Promotions Foster Loyalty বুটেক্সে অনুষ্ঠিত হলো আইটিইটি-বুটেক্স ক্যারিয়ার ফেয়ার ২০২৬ আর্থ ডে’তে বুটেক্সে ‘প্লাস্টিক এক্সচেঞ্জ’: প্লাস্টিকের বদলে মিলছে বীজযুক্ত কলম নজরুল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ‘নবীন বরণ ও বিদায় সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠিত ধর্ম নয়, নিরাপত্তাই অগ্রাধিকার—বৌদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর বড় বার্তা ইবির লালন শাহ হলে আবেগঘন বিদায়, শিক্ষার্থীদের চোখে জল! কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ইরান যুদ্ধে ক্ষেপণাস্ত্র ভাণ্ডার কমেছে, ভবিষ্যৎ সংঘাতে ঝুঁকিতে যুক্তরাষ্ট্র ভূগর্ভস্থ টানেল ও বাঙ্কার: দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার এক নতুন দিগন্ত

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের শিক্ষার্থীরা করপোরিডলারজ ২০২৫ চ্যাম্পিয়ন

আবদুল্লাহ আল মাহিন, বিইউপি প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৪ বার দেখা হয়েছে
অভিনব আইডিয়ায় ৩৫৮ টিমকে হারিয়ে বিইউপি চ্যাম্পিয়ন করপোরিডলারজ ২০২৫-এ

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩৫৮টি টিমকে পেছনে ফেলে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর শিক্ষার্থীরা করপোরিডলারজ ২০২৫ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

বিজয়ী টিম ০২২৭ তাদের অভিনব ও সৃজনশীল ধারণা দিয়ে বিচারকদের মুগ্ধ করেছে। তারা কাঁচা কাঁঠালের ফুল থেকে পুষ্টিকর এবং স্বাদে অনন্য বিস্কুট তৈরির আইডিয়া উপস্থাপন করেন। বিচারকরা এই ধারণাটিকে বাস্তবায়নযোগ্য, স্বাস্থ্যসম্মত এবং ব্যবসায়িক সম্ভাবনাময় হিসেবে মূল্যায়ন করে বিজয়ী ঘোষণা করেন।

টিমের সদস্যরা জানায়, “আমাদের কাছে বিজয়ী হওয়া ছিল অবিশ্বাস্য। আমরা দীর্ঘদিন ধরে এই প্রকল্প নিয়ে গবেষণা করেছি। সমাপ্তিতে আমরা লক্ষ্য করেছি, বাংলাদেশের বাজারে অনেক প্রিমিয়াম ব্র্যান্ড আছে, কিন্তু আমাদের কালচারের সঙ্গে সম্পৃক্ত পণ্য খুব কম। তাই আমরা এই ধারণা নিয়ে গবেষণা চালাই।”

পুরস্কার গ্রহণের সময় তারা আরও জানান, এই প্রকল্প ভবিষ্যতে বাস্তবায়ন করতে চান, যাতে দেশীয় কৃষিপণ্যের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হয় এবং গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়ে।

আয়োজকরা জানিয়েছেন, এ বছরের প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নিয়েছেন। করপোরিডলারজ সবসময় তরুণ উদ্যোক্তা ও শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাধারা বিকাশে উৎসাহিত করে আসছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT