বিমান বিধ্বস্তে হতাহতের মাগফিরাত কামনায় বেরোবিতে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুবিতে শিক্ষক সমিতি নির্বাচনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠন কুবির নটরডেমিয়ান পরিবারের ব্যতিক্রমী উদ্যোগ: ১১০ এতিম শিশুর সঙ্গে ইফতার চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হাসপাতালে ভর্তি শিক্ষার্থী , অফিস টাইম ছাড়া কল না দেওয়ার নির্দেশ হল প্রভোস্টের

বিমান বিধ্বস্তে হতাহতের মাগফিরাত কামনায় বেরোবিতে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল

মো: রবিউল ইসলাম, বেরোবি প্রতিনিধি।
  • আপডেট সময় বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ২৪৯ বার দেখা হয়েছে

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)। এ দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হয় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল।

মঙ্গলবার (২২ জুলাই) বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী, রেজিস্ট্রার মো. হারুন-অর-রশিদ, প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালকসহ বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা।

দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব ড. রকিব উদ্দিন আহাম্মেদ। তিনি বলেন, “এই দুর্ঘটনায় যেসব শিশু ও মানুষ নিহত হয়েছেন, আমরা তাদের জন্য আল্লাহর কাছে মাগফিরাত প্রার্থনা করি এবং যারা আহত হয়েছেন, তাদের দ্রুত সুস্থতা কামনা করি।” তিনি আরও বলেন, “জাতীয় জীবনে এমন শোকাবহ ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য আমাদের সকলকে সচেতন হতে হবে।”

এ সময় দেশের সার্বিক শান্তি, অগ্রগতি ও স্থিতিশীলতা কামনায় এবং সব ধরনের দুর্ঘটনা থেকে জাতিকে রক্ষা করার জন্যও মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করা হয়।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT