জাতিসংঘের নিউক্লিয়ার ওয়ার প্যানেলে প্রথম বাংলাদেশি অধ্যাপক - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ধর্ম নয়, নিরাপত্তাই অগ্রাধিকার—বৌদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর বড় বার্তা ইবির লালন শাহ হলে আবেগঘন বিদায়, শিক্ষার্থীদের চোখে জল! কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ইরান যুদ্ধে ক্ষেপণাস্ত্র ভাণ্ডার কমেছে, ভবিষ্যৎ সংঘাতে ঝুঁকিতে যুক্তরাষ্ট্র ভূগর্ভস্থ টানেল ও বাঙ্কার: দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার এক নতুন দিগন্ত কুবির বিজয়-২৪ হলকে মাদকমুক্ত করতে উপাচার্য ও প্রক্টর বরাবর স্মারকলিপি নানিয়ারচর সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী উপহার হাউজ অব লর্ডসে মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান, ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষায় জোর দাবি গুচ্ছের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ; পাসের হার ৩০ শতাংশ কুবিতে ৭০টি আসন ফাঁকা, গণবিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত

জাতিসংঘের নিউক্লিয়ার ওয়ার প্যানেলে প্রথম বাংলাদেশি অধ্যাপক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ২৯৬ বার দেখা হয়েছে
অধ্যাপক আহসান হাবিব

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আহসান হাবীব প্রথম বাংলাদেশি হিসেবে জাতিসংঘের ‘ইন্ডিপেন্ডেন্ট সায়েন্টিফিক প্যানেল অন ইফেক্টস অফ নিউক্লিয়ার ওয়ার’ (ISPEoNW)-এর ২১ সদস্যের বিশেষজ্ঞ দলের সদস্য নির্বাচিত হয়েছেন। নিউইয়র্কভিত্তিক এই আন্তর্জাতিক গবেষণা প্যানেল পারমাণবিক যুদ্ধ এবং পারমাণবিক দুর্ঘটনার পরবর্তী পরিবেশগত প্রভাব ও জীববৈচিত্র্যে সৃষ্ট বিপর্যয় বিশ্লেষণ ও প্রতিকারমূলক ব্যবস্থা প্রণয়নের কাজে জাতিসংঘকে বৈজ্ঞানিক পরামর্শ প্রদান করে থাকে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অধ্যাপক আহসান হাবীবকে এই প্যানেলে মনোনয়ন দেওয়া হয়েছে বিশেষজ্ঞ পরিবেশ রসায়নবিদ হিসেবে। এ অর্জনের মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের বিজ্ঞানীদের অবদান নতুন উচ্চতায় পৌঁছাল।

অধ্যাপক হাবীব ২০০৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন। এখান থেকেই স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে তিনি জাপানের সাগা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এরপর টোকিও বিশ্ববিদ্যালয়, ইয়োকোহামা বিশ্ববিদ্যালয়সহ জাপানের বিভিন্ন খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠানে এবং চীনের ‘চাইনিজ একাডেমি অব সায়েন্সেস’-এ গবেষণা ফেলো হিসেবে যুক্ত ছিলেন। বর্তমানে তিনি চীন ও জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর হিসেবেও দায়িত্ব পালন করছেন।

অধ্যাপক হাবীব ২০২৪ সাল থেকে জাতিসংঘের পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ আন্তর্জাতিক চুক্তির (TPNW-Network) বিশেষজ্ঞ সদস্য হিসেবেও কাজ করছেন।

বিজ্ঞান ও গবেষণায় তার দীর্ঘ অবদান অনস্বীকার্য। মৌলিক রসায়ন, পরিবেশ রসায়ন, জৈব দূষণ, ভারী ধাতুর প্রভাব ও ধূলিকণার মতো জটিল বিষয়ের ওপর তিনি নিবিড় গবেষণা করে চলেছেন। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তার ৮১টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে, যা বিশ্ববিজ্ঞান অঙ্গনে বাংলাদেশকে তুলে ধরেছে সম্মানের আসনে।

অধ্যাপক ড. আহসান হাবীবের এই অনন্য অর্জন বাংলাদেশের উচ্চশিক্ষা, গবেষণা ও বৈজ্ঞানিক ভাবমূর্তি আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও সুদৃঢ় করল।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT