নোটিশ:
শিরোনামঃ
ডেঙ্গু নিয়ন্ত্রণে হাসপাতালের শয্যা নয়, পাড়াভিত্তিক প্রতিরোধই অগ্রাধিকার উত্তরবঙ্গে ১,০০০ কোটি টাকার কৃষি অর্থনৈতিক অঞ্চল গড়ার পরিকল্পনা বিনামূল্যের পাঠ্যবই বিতরণ শেষ না হওয়া পর্যন্ত নোট-গাইড ছাপা বন্ধ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৫১৯ রোগী নতুন বেতন কাঠামো প্রকাশ, সৈনিকের প্রারম্ভিক মূল বেতন ২১,৪০০ টাকা চট্টগ্রাম বন্দরে লাইটার সংকট, বহির্নোঙরে খালাসের অপেক্ষায় ৩৭ জাহাজ শকুন সংরক্ষণে আন্তর্জাতিক বৈঠক বসছে সুন্দরবনে ২৫ নভেম্বর ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণ ২০ শতাংশে নামানোর লক্ষ্য বাংলাদেশ ব্যাংকের রামগতির দুই শিক্ষার্থী ইংলিশ অলিম্পিয়াডের বিশ্ব আসরে ১১ মাস পেঁয়াজ আমদানি বন্ধ, উৎপাদন চাহিদা ছাড়িয়েছে ৪১ শতাংশ

রাজবাড়ীতে ক্রয়কৃত জমিতে ঘর নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকি, ব্যবসায়ী হয়রানির অভিযোগ

মোঃ জাহিদুর রহিম মোল্লা, রাজবাড়ী প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬৭ বার দেখা হয়েছে
Rajbari Baliakandi

জমির মালিক আশিক আহম্মেদ অভিযোগ করেছেন, স্থানীয় কয়েকজন দীর্ঘদিন ধরে তার ঘর নির্মাণে বাধা দিচ্ছে; পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।

রাজবাড়ীর বালিয়াকান্দি বাজারে ক্রয়কৃত জমিতে ঘর নির্মাণ করতে গিয়ে বাধার মুখে পড়েছেন ঢাকায় ব্যবসা করা আশিক আহম্মেদ। এছাড়া তিনি প্রাণনাশের হুমকির অভিযোগও করেছেন।

জমির মালিক আশিক আহম্মেদ বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী এলাকার মৃত আব্দুল মজিদ শেখের ছেলে। তিনি বিভিন্ন সময় বালিয়াকান্দি থানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং রাজবাড়ী জেলা সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ দিয়েছেন।

গত বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে জমিতে ঘর নির্মাণের সময় স্থানীয় কয়েকজন তাকে বাধা দেন। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।

আশিক আহম্মেদ অভিযোগ করেন, বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম পাড়া এলাকার মৃত এস,এম শাহজাহানের ছেলে ডা. আব্দুল্লাহ আল মুরাদ, আব্দুল্লাহ আল জুবায়ের লিটন, মৃত হোসেন আলীর ছেলে মোঃ ফারুক হোসেন, মোঃ রেজাউল আলম রিপন এবং মৃত হোসেন আলী শেখের ছেলে মোঃ জুয়েল শেখ, মোঃ রুবেল শেখ, মোঃ হিমেল শেখ দীর্ঘদিন ধরে তার জমিতে ঘর নির্মাণে বাধা দিচ্ছে।

তিনি জানান, ২০২০ সালে তিনি বালিয়াকান্দির মৃত আবুল হাশেম শেখের তিন সন্তান ডা. আব্দুস সালাম, শেখ মহিউদ্দিন মজনু ও অ্যাড. রেহেনাজ পারভীনের কাছ থেকে জমি ক্রয় করেন। কিন্তু বিভিন্ন অজুহাতে জমি দখল দিতে চায়নি। পরে আদালতের রায়ে জমি তার দখলে আসে।

আশিক আরও বলেন, “আমি করোনাকালে ঢাকা থেকে বাড়িতে ফিরে জমি রেকর্ড অনুযায়ী ক্রয় করি। আদালতের রায় থাকা সত্ত্বেও বিভিন্ন সময়ে একদল লোক বাধা দিচ্ছে। জমিতে ঘর নির্মাণের সময় পুলিশকেও হয়রানির উদ্দেশ্যে কাজ বন্ধ করতে বাধ্য করা হয়েছে।”

জমি ক্রেতার ছোট ভাই আরজু শেখ অভিযোগ করেন, “আমাদের সঠিক কাগজপত্র ও আদালতের রায় রয়েছে। তবুও বিভিন্ন ভাবে হয়রানি করা হচ্ছে। এতে আমার ভাই আর্থিক, মানসিক ও শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। পুলিশ যখন বাধা দেয়, আমরা জানতে চাইলে তারা কোনো লিখিত নির্দেশ দেখাতে পারেনি। পরে শুনেছি, অভিযুক্তরা হাইকোর্টে রিট করেছে এবং তিন মাসের স্থগিত আদেশ আছে।”

বালিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন বলেন, “জোরপূর্বক জমি দখলের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।”

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT