২০২৬ সালের অমর একুশে বইমেলা ১৭ ডিসেম্বর শুরু, চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুবিতে শিক্ষক সমিতি নির্বাচনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠন কুবির নটরডেমিয়ান পরিবারের ব্যতিক্রমী উদ্যোগ: ১১০ এতিম শিশুর সঙ্গে ইফতার চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হাসপাতালে ভর্তি শিক্ষার্থী , অফিস টাইম ছাড়া কল না দেওয়ার নির্দেশ হল প্রভোস্টের জার্মানির হফ বিশ্ববিদ্যালয়ের সাথে বুটেক্সের এক্সচেঞ্জ সেমিস্টার বাস্তবায়ন, সুযোগ পেলো তিন শিক্ষার্থী রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ মধ্যযুগীয় বর্বরতা বনাম অধুনাকালিক বর্বরতা

২০২৬ সালের অমর একুশে বইমেলা ১৭ ডিসেম্বর শুরু, চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭৩ বার দেখা হয়েছে

জাতীয় সংসদ নির্বাচন ও রমজানের কারণে বছরের শেষ দিকে মেলার সময় নির্ধারণ; বাংলা একাডেমিতে সভায় চূড়ান্ত তারিখ ঘোষণা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজানের কারণে ২০২৬ সালের অমর একুশে বইমেলা চলতি বছর ১৭ ডিসেম্বর শুরু হবে। মাসব্যাপী এই মেলা ১৭ জানুয়ারি ২০২৭ শেষ হবে।

আজ বিকেলে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় এ তারিখ নির্ধারণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতি সচিব মো. মফিদুর রহমান।

সভায় উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, একাডেমির সচিব, পরিচালকবৃন্দ এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধিরা।

সভায় মেলার সময়সূচি, আয়োজন ও প্রস্তুতি বিষয়ে আলোচনা করা হয় এবং সকল পক্ষের সঙ্গে সমন্বয় নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT