ঈদ-পরবর্তী ঢাকামুখী যাত্রীদের জন্য শুরু হয়েছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা ইসির

ঈদ-পরবর্তী ঢাকামুখী যাত্রীদের জন্য শুরু হয়েছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি

সাবাস বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ১৮২ বার দেখা হয়েছে

ঈদুল আজহার পর রাজধানীমুখী যাত্রায় যাত্রীদের সুবিধার্থে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ ৩০ মে থেকে ৯ জুনের ফিরতি ট্রেন যাত্রার টিকিট অনলাইনে বিক্রি শুরু হয়েছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, এবারও সব টিকিট শতভাগ অনলাইনের মাধ্যমে বিক্রি হচ্ছে। সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলগামী এবং দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলগামী ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়েছে।

রেলওয়ের ঘোষিত সময়সূচি অনুযায়ী—

  • ৯ জুনের টিকিট: ৩০ মে

  • ১০ জুনের টিকিট: ৩১ মে

  • ১১ জুনের টিকিট: ১ জুন

  • ১২ জুনের টিকিট: ২ জুন

  • ১৩ জুনের টিকিট: ৩ জুন

  • ১৪ জুনের টিকিট: ৪ জুন

  • ১৫ জুনের টিকিট: ৫ জুন

রেল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ঈদের আগের সাতদিনের টিকিটকে বিশেষ অগ্রিম টিকিট হিসেবে বিবেচনা করা হবে এবং এই সময় কেনা টিকিট ফেরতযোগ্য নয়। একজন যাত্রী সর্বোচ্চ চারটি আসনের টিকিট একবারে সংগ্রহ করতে পারবেন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT