নোটিশ:
শিরোনামঃ
বাংলাদেশের স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ তিন বছর পিছিয়ে ২০২৯ সালে

অর্থনীতি ডেস্ক
- আপডেট সময় শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
- ২৪ বার দেখা হয়েছে


জাতিসংঘ সাধারণ পরিষদ বাংলাদেশ ও নেপালের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতিকাল আরও তিন বছর বাড়িয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দুই দেশের উত্তরণের সময়সীমা ২৪ নভেম্বর ২০২৯। আগে তা ২৪ নভেম্বর ২০২৬ নির্ধারিত ছিল।
৩০ অক্টোবর প্রকাশিত তথ্য অনুযায়ী, সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রস্তাবটি গৃহীত হয়। বৈশ্বিক বাণিজ্যে অনিশ্চয়তা, জ্বালানি ও সরবরাহব্যবস্থার বিঘ্ন এবং অর্থনৈতিক কাঠামোগত দুর্বলতা মোকাবিলায় প্রস্তুতির জন্য অতিরিক্ত সময় চেয়েছিল বাংলাদেশ ও নেপাল।
এই বাড়তি সময় রপ্তানি প্রতিযোগিতা, উৎপাদন সক্ষমতা, বাণিজ্যব্যবস্থা ও প্রতিষ্ঠানগত সংস্কার জোরদারের সুযোগ তৈরি করেছে। তবে এলডিসি-সংশ্লিষ্ট সুবিধা শেষ হওয়ার আগে বাস্তব প্রস্তুতি নেওয়াই এখন মূল চ্যালেঞ্জ।
এই ধরনের আরও নিউজ






Leave a Reply