জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে কুবিতে কুরআন খতম ও দোয়া মাহফিল - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ভূরুঙ্গামারীতে ভ্যানগাড়ির সঙ্গে ধাক্কায় ৪ বছরের শিশু আয়শার মৃত্যু সাবেক সচিব জামাল উদ্দিন আহমেদের লন্ডন সফরে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকের সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা হালনাগাদের অভাবে পিছিয়ে কুবির ওয়েবসাইট এসএসসির জিপিএ ৪.২৫ তাঁকে থামাতে পারেনি, অধ্যবসায়ে আজ বাকৃবির অধ্যাপক ড. গোলজার হোসাইন মানুষের হাসিই পারিশ্রমিক, ৩৫ বছর ধরে বিনা পয়সায় চুল কাটান আবেদ বর্ষার মাঝেও পানির সংকট, পাট জাগ দিতে দিশেহারা কুড়িগ্রামের কৃষক কুড়িগ্রামে ১০ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ দুইজন গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে বিসিআইসি ডিলারের ১৯০ বস্তা সার নিয়ে গেল কৃষক কুড়িগ্রামে আইন-শৃঙ্খলা বিষয়ক উঠান বৈঠক ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত কুবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইয়াছিন-তামিম

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে কুবিতে কুরআন খতম ও দোয়া মাহফিল

শারাফাত হোসাইন, কুবি প্রতিনিধি
  • আপডেট সময় শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৮ বার দেখা হয়েছে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কুরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করেছে জাতীয়তাবাদী শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী ফোরাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

শুক্রবার (৫ জুন) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সকাল ১০টায় কুরআন খতম এবং জুমার নামাজ শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম, প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হাকিম, আইন অনুষদের ডিন ও অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন, ইউট্যাবের ভারপ্রাপ্ত সভাপতি ও রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসাইন, ইউট্যাবের সাধারণ সম্পাদক ও লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মাহিন উদ্দিনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।

দোয়া মাহফিলে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

ইউট্যাবের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন অনুষ্ঠানে জিয়াউর রহমানের রাজনৈতিক ও রাষ্ট্রীয় ভূমিকা নিয়ে বক্তব্য দেন এবং বর্তমান সরকারের জন্য শুভকামনা জানান।

প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হাকিম বলেন, মানুষের ভালো কাজের কারণেই তারা স্মরণীয় হয়ে থাকেন এবং জিয়াউর রহমানের কাজের জন্য তাকে স্মরণ করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বলেন, ‘ইতিহাসের বাঁকে বাঁকে অনেক মানুষ এই পৃথিবীতে আসে। তাদের কারো মধ্যে দেশ রক্ষা, দেশ গঠন, দেশ উন্নয়নের সুযোগও আসে। তাদের এই কর্মফলের মাধ্যমেই তারা ইহকাল ও পরকালে সম্মানিত হয়। আজ রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের উদ্দেশ্যে দোয়ার আয়োজন করা হয়েছে। আজকের এই দোয়া মাহফিলে আমরা তার জন্য দোয়া কামনা করি এবং তার পরিবারের শান্তি ও সম্মান যেন অক্ষুণ্ণ থাকে—এই কামনা করি।’

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT