বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন

বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ

মোঃ জাহিদুর রহিম মোল্লা, রাজবাড়ী প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে

রাজবাড়ীর বালিয়াকান্দিতে জমি সংক্রান্ত বিরোধের মামলার তদন্তে অনিয়ম ও একতরফাভাবে প্রতিবেদন দাখিলের অভিযোগ তুলে পুলিশের উপপরিদর্শক (এসআই) কাঞ্চনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন মো. আবুল বাশার তালাশ। অভিযোগকারী ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

রোববার (৯ আগস্ট) দুপুরে বালিয়াকান্দি উপজেলার মধ্যপাড়া এলাকার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে সাংবাদিকদের কাছে লিখিত অভিযোগের বিষয়টি তুলে ধরেন আবুল বাশার তালাশ। তিনি মৃত আকবর আলী মোল্লার ছেলে।

লিখিত অভিযোগে আবুল বাশার তালাশ দাবি করেন, বিরোধপূর্ণ জমিটি তাঁর পূর্বপুরুষদের সময় থেকে তাঁদের ভোগদখলে রয়েছে। ওই জমিতে দোকানপাট নির্মাণ করে দীর্ঘদিন ধরে তাঁরা ব্যবসা করে আসছেন।

অভিযোগে বলা হয়, মৃত হাবিবুর রহমানের স্ত্রী মোছা. সালেহা বেগম বালিয়াকান্দি আমলী আদালত, রাজবাড়ীতে সি.আর মামলা নং-২৭৩/২৬ দায়ের করেন। মামলাটি ২০২৩ সালের ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের ৪(১)(ক)/৭/১৬ ধারায় করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ মামলার বিষয়ে আদালতের স্মারক নং-১৫১, তারিখ ১১ জুন ২০২৬।

আবুল বাশার তালাশের দাবি, মামলাটির সঠিক তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য আদালতের বিজ্ঞ বিচারক থানা পুলিশকে নির্দেশ দেন। কিন্তু তাঁকে অবহিত না করেই বালিয়াকান্দি থানার এসআই কাঞ্চন একতরফাভাবে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন বলে অভিযোগ করেন তিনি।

তাঁর ভাষ্য, দাখিল করা তদন্ত প্রতিবেদনটি সঠিক ও গ্রহণযোগ্য নয়। তাই বিষয়টি পুনরায় সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের কাছে দাবি জানিয়েছেন তিনি।

তবে আবুল বাশার তালাশের অভিযোগ অস্বীকার করেছেন বালিয়াকান্দি থানার এসআই কাঞ্চন। তাঁর দাবি, অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

এসআই কাঞ্চন বলেন, আবুল বাশার তালাশকে থানায় ডেকে মামলার বিষয়ে একাধিকবার অবহিত করা হয়েছে। এমনকি তাঁরা একই থানার মসজিদে একসঙ্গে নামাজও পড়েন বলে উল্লেখ করেন তিনি। তাঁর ভাষ্য, সঠিক তদন্তের পরই আদালতে প্রতিবেদন দাখিল করা হয়েছে।

তিনি আরও বলেন, “জমিটি প্রকৃতপক্ষে কার, সেটি আদালতই আইন অনুযায়ী নির্ধারণ করবেন।”

অভিযোগ ও পাল্টা বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা যাচাই করা প্রয়োজন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT