নোটিশ:
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়, বৈশ্বিক বাজারে মিশ্র প্রতিক্রিয়া জলবায়ু অভিযোজন অর্থায়নের চাহিদা বছরে ৩০৫ বিলিয়ন ডলার: জাতিসংঘ জলবায়ু অভিযোজন অর্থায়নের বিশাল ঘাটতি: প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দিতে হবে রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরিকাঠামো, বৃদ্ধির অঙ্ক এখনো নির্ধারিত নয় যবিপ্রবির গবেষকের ন্যানো ইউরিয়া প্রযুক্তির পেটেন্ট অনুমোদন: মাঠপর্যায়ের ফল যাচাইয়ের তাগিদ ঢাকায় দুই দিনের সৌরবিদ্যুৎ প্রদর্শনী শুরু বাংলাদেশে হাইব্রিড গাড়ি সংযোজন কারখানা স্থাপনের সম্ভাবনা দেখছে টয়োটা জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিল: প্রতিশ্রুতির সঙ্গে চাই বাস্তবায়নের স্বচ্ছ হিসাব ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোয় রাশিয়ার ব্যাপক হামলা, বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট

জাককানইবিতে বাংলা বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মোছাঃ মাহমুদা আক্তার নাঈমা, জাককানইবি প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১২৬ বার দেখা হয়েছে
734591407_1277566237784111_2708412132307789924_n

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ পরিকল্পিত বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহণ করেছে। চিরন্তন প্রকৃতিপ্রেম, পরিবেশ রক্ষা, নন্দনচর্চা এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহীত পাঁচ বছরে (২০২৬-২০৩০) ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন)বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ও বিজ্ঞান ভবন সংলগ্ন এলাকায় লাল তেঁতুল গাছের চারা রোপণ করে এই বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন। এসময় বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপন সম্পর্কে তিনি বলেন, ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আমরা পরিকল্পিতভাবে গাছ লাগানোর উদ্যোগ নিয়েছি। বিশেষজ্ঞ দল নিয়ে এসে আমরা বিভিন্ন প্রকার গাছের চারা লাগানোর সঠিক স্থান নির্ধারণ করেছি। সেই পরিকল্পনা মোতাবেক গাছ লাগালে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ আরো সুন্দর হবে এবং গাছ আর কাটারও প্রয়োজন হবে না।’

এছাড়াও বিরল প্রজাতির লাল তেঁতুল গাছের চারা, পলাশ, পারুল ও রক্ত-চন্দনের চারা রোপণ করা হয়।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ-সুখন), বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা-প্রিন্স), ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. সরওয়ার মুর্শেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. তারিক মনজুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. তারানা নুপুর, প্রফেসর ড. ফারহানা শাহরিন, প্রফেসর ড. জান্নাতুল ফেরদৌস, ড. তানিয়া আক্তার, গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্রের পরিচালক ড. মো. হাবিবুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT