
রাজবাড়ীর বালিয়াকান্দিতে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর আয়োজনে জেলার শ্রেষ্ট শিক্ষার্থী ও দেশসেরা মাধ্যমিক শিক্ষা অফিসার নির্বাচিত হওয়ায় পুরস্কার ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।
২৭এ ফেব্রয়ারী শুক্রবার সকালে বালিয়াকান্দি কুঠির মাঠ সংলগ্ন বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর অস্থায়ী কার্যালয়ে এ সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়। এদিন দেশসেরা বরেণ্য মাধ্যমিক শিক্ষা অফিসার হওয়ায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পারমিস সুলতানা এবং রবীন্দ্র ও নজরুল সংগীতে জেলার শ্রেষ্টত্ব অর্জনকারী শিক্ষার্থী স্বর্ন সুত্রধর ও অবিদীতা ঘোষ অরনীকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ উদীচি শিল্পী গোষ্ঠীর সভাপতি মোঃ সাহাদৎ হোসেন।
বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর সংগীত শিক্ষক দেবাশীষ ভট্রাচার্যের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেশবরেণ্য শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা অফিসার পারমিস সুলতানা, উদীচী শিল্পী গোষ্ঠীর সহ-সভাপতি সলেমান আলী মোল্লা (দুলু), কাওছার আহমেদ, সাধারণ সম্পাদক মনিন্দ্রনাথ মজুমদার, সাংগঠনিক সম্পাদক রাফেজা খাতুন রজনী, অভিভাবক প্রতিনিধি অটল কুমার সাহা। এছাড়াও নৃত্য শিক্ষক আঃ ছাত্তার , সংগীত শিক্ষক দেবাশীষ ভট্টাচার্য ও প্রদুৎ হালদার, আবৃত্তি শিক্ষক সুমাইয়া সুরমা, অংকন(আর্ট) শিক্ষক কুমারেশ বিশ্বাসসহ অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।