নাগেশ্বরীতে ২৪৮ পিস ভারতীয় কাপড়সহ ৩টি অটোরিকশা জব্দ, আটক ৩ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
নানিয়ারচর সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী উপহার হাউজ অব লর্ডসে মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান, ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষায় জোর দাবি গুচ্ছের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ; পাসের হার ৩০ শতাংশ কুবিতে ৭০টি আসন ফাঁকা, গণবিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত ময়মনসিংহ মেডিকেলের ছাত্রাবাসে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ২ খুলনায় ‘নিজের অস্ত্রের গুলিতে’ নিহত পুলিশ সদস্য কুড়িগ্রামে র‍্যাব-১৩ এর অভিযান; প্রায় ২ মণ গাঁজাসহ গ্রেফতার মাদক ব্যবসায়ী অনুমতি জটিলতায় প্রীতি ম্যাচ স্থগিত, ক্ষোভ আবাসিক শিক্ষার্থীদের কুবি শিক্ষার্থীদের রাতের যাতায়াত সুবিধার্থে দুটি বাস বৃদ্ধি আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নাগেশ্বরীতে ২৪৮ পিস ভারতীয় কাপড়সহ ৩টি অটোরিকশা জব্দ, আটক ৩

কুড়িগ্রাম প্রতিনিধি: মোঃ জাকারিয়া হোসেন
  • আপডেট সময় শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ১১৮ বার দেখা হয়েছে
কুড়িগ্রামের  নাগেশ্বরীতে থানা পুলিশের বিশেষ অভিযানে ২৪৮ পিস ভারতীয় কাপড়সহ তিনটি অটোরিকশা জব্দ করা হয়েছে। এ সময় অটোচালকসহ তিনজনকে আটক করা হয়।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে গত ৬ জানুয়ারি গভীর রাতে অভিযান পরিচালনা করে। রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার ভিতরবন্দ এলাকায় একটি চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালানোর সময় অবৈধভাবে চোরাচালান করা ভারতীয় কাপড় বহনকালে তিনটি অটোরিকশা আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, জব্দকৃত ভারতীয় কাপড়গুলো কচাকাটা থানার নারায়ণপুর ইউনিয়নের সীমান্তবর্তী পাখিউড়া গ্রাম দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছেন, কাপড়ের এই চালানটি নাগেশ্বরীর চোরাকারবারি ও কাপড় ব্যবসায়ী বেলাল ও রাসেল এবং কচাকাটা থানাধীন মাদারগঞ্জ এলাকার চোরাকারবারি আবুল হোসেনের।
এদিকে চালান আটকের খবর পেয়ে আরও দুই নৌকা বোঝাই ভারতীয় কাপড়সহ অন্য চোরাকারবারিরা নদীপথে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান বলেন, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। “নির্বাচনকে সামনে রেখে চোরাচালানসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। জনগণের সহযোগিতা পেলে এসব অপরাধ দমন আরও কার্যকর হবে।”

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT