খালেদা জিয়ার মৃত্যুতে তারেক রহমানকে মোদীর শোকবার্তা, সম্পর্ক উন্নয়নের আশাবাদ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
রাবেয়া পরিবহনের শ্রমিকদের বর্বরোচিত হামলা; রক্তাক্ত দৈনিক রাজবাড়ী কন্ঠের অফিস সহায়ক দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস পড়ল পদ্মা নদীতে ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জমকালো আয়োজনে বুটেক্সে শুরু হলো অ্যালামনাই সুপার কাপ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু আইসিএমএবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান বাগদুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বেত্রাঘাতে হসপিটালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঝলসে গেলেন মনিরা ড. রশিদুন্ নবীর হাতে উঠছে বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৬’

খালেদা জিয়ার মৃত্যুতে তারেক রহমানকে মোদীর শোকবার্তা, সম্পর্ক উন্নয়নের আশাবাদ

সাবাস বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৫ বার দেখা হয়েছে
মোদীর শোকবার্তা

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চিঠি পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ–ভারত সম্পর্ক আরও সমৃদ্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) তারেক রহমানকে পাঠানো নরেন্দ্র মোদীর এই শোকবার্তাটি বুধবার (৩১ ডিসেম্বর) ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করে।

চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী লেখেন, “সুপ্রিয় তারেক রহমান সাহেব, আপনার মা, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন মাননীয়া বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদে আমি গভীরভাবে শোকাহত। আপনার এই অপূরণীয় ব্যক্তিগত ক্ষতিতে আমার আন্তরিক সমবেদনা নিন। তাঁর আত্মা চিরশান্তিতে বিরাজ করুক।”

খালেদা জিয়ার সঙ্গে নিজের পূর্বের এক সাক্ষাতের স্মৃতিচারণ করে নরেন্দ্র মোদী আরও লেখেন, “২০১৫ সালের জুন মাসে ঢাকায় বেগম সাহিবার সঙ্গে আমার সাক্ষাৎ ও আলোচনার কথা আমি অত্যন্ত আন্তরিকভাবে স্মরণ করি।” তিনি উল্লেখ করেন, খালেদা জিয়া ছিলেন সংকল্প ও আদর্শনিষ্ঠায় বিরল এক নেত্রী, যিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করেছিলেন।

চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের উন্নয়ন এবং ভারত–বাংলাদেশ সম্পর্ক সুদৃঢ় করার ক্ষেত্রে বেগম খালেদা জিয়া গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। পাশাপাশি তিনি আশাবাদ ব্যক্ত করেন, তারেক রহমানের নেতৃত্বে দুই দেশের পারস্পরিক সম্পর্ক ভবিষ্যতে আরও গভীর ও সমৃদ্ধ হবে।

ভারতীয় হাইকমিশনের ফেসবুক পোস্টে প্রকাশিত এই চিঠি রাজনৈতিক অঙ্গনে তাৎপর্যপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে, বিশেষ করে বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে ভারত–বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ দিকনির্দেশনার ইঙ্গিত হিসেবে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT