ভোলা বরিশাল সেতুর দাবিতে ইবিতে মানববন্ধন - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জমকালো আয়োজনে বুটেক্সে শুরু হলো অ্যালামনাই সুপার কাপ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু আইসিএমএবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান বাগদুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বেত্রাঘাতে হসপিটালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঝলসে গেলেন মনিরা ড. রশিদুন্ নবীর হাতে উঠছে বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৬’ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন জাককানইবির নতুন উপাচার্য Pin Up Casino Onlayn Azərbaycan

ভোলা বরিশাল সেতুর দাবিতে ইবিতে মানববন্ধন

মোঃ মিজানুর রহমান, ইবি প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৭৬ বার দেখা হয়েছে

ভোলা–বরিশাল সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অবকাঠামো উন্নয়ন ও জরুরি সেবায় ভোলার বঞ্চনার অভিযোগ তুলে দ্রুত সেতু নির্মাণের উদ্যোগ দাবি করেন তারা।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ভোলা–বরিশাল সেতুর দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। রোববার (৩০ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, বরিশালকে ভোলার সঙ্গে সড়ক সংযোগ দেওয়াটা দুই জেলার মানুষের বহু বছরের দাবি। তাদের ভাষ্য, ব-দ্বীপ অঞ্চলভুক্ত ভোলা জেলায় ৫৬ লক্ষ কোটি টাকার গ্যাসসম্পদ রয়েছে—যা রাষ্ট্র আহরণ করছে, কিন্তু বিনিময়ে জেলার উন্নয়ন ও নাগরিক সুবিধায় পর্যাপ্ত সহযোগিতা মিলছে না। বিশেষ করে স্বাস্থ্যসেবায় ভোলার মানুষ মারাত্মক ভোগান্তির শিকার হয়ে আসছে।

শিক্ষার্থীরা বলেন, জরুরি রোগীদের ভোলা থেকে বরিশালে নেওয়ার সময় ঝড়–তুফানের কারণে নদীপথই হয়ে ওঠে প্রাণঘাতী। চাকরিপ্রার্থীরাও রাতে লঞ্চ চলাচল বন্ধ থাকায় রাজধানীতে সময়মতো পৌঁছাতে না পেরে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাদের দাবি, এ পরিস্থিতি থেকে মুক্তির একমাত্র উপায় ভোলা–বরিশাল সেতু।

অংশগ্রহণকারীরা আরও অভিযোগ করেন, ইন্টিরিম সরকারের কাছে বারবার দাবি জানানো হলেও সেতুর কাজ শুরু হয়নি। সেতু উপদেষ্টা পূর্বে ভোলা সফরে ডিসেম্বর–জানুয়ারির মধ্যে কার্যক্রম শুরুর আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি। পরিবেশগত জটিলতার অজুহাত দিয়ে প্রকল্প পিছিয়ে দেওয়া হচ্ছে বলে শিক্ষার্থীদের অভিযোগ।

তারা বলেন, “মানুষের জীবনের নিরাপত্তাই এখন সবচেয়ে জরুরি। ভোলা থেকে রাষ্ট্র সম্পদ নিচ্ছে, কিন্তু উন্নয়নে ১৭ হাজার কোটি টাকার একটি সেতু নির্মাণ করতেও সহযোগিতা করছে না। ইন্টিরিম সরকারের প্রতি আমাদের আস্থা আছে—তারা ভোলার উন্নয়নে এই সেতুর মাধ্যমে নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে বলে বিশ্বাস করি।”

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT