প্রশাসন ও রাজনীতিতে ধর্মীয় মূল্যবোধ জরুরি: ধর্ম উপদেষ্টা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন

প্রশাসন ও রাজনীতিতে ধর্মীয় মূল্যবোধ জরুরি: ধর্ম উপদেষ্টা

সাবাস বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১৮২ বার দেখা হয়েছে

রাজনীতি ও প্রশাসনে ধর্মীয় মূল্যবোধের প্রভাব প্রতিষ্ঠিত হলে সমাজের ইতিবাচক পরিবর্তন আসবে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, প্রশাসন ও নেতৃত্বে আল্লাহভীতিসম্পন্ন সৎ ও তাকওয়াবান ব্যক্তিরাই থাকলে ইসলামী ন্যায়বিচার ও আদর্শিক রাষ্ট্র ব্যবস্থা বাস্তবায়ন সম্ভব।

সোমবার জাতীয় জাদুঘর মিলনায়তনে মসজিদ মিশন আয়োজিত ‘মুসলিম পারিবারিক আইন: পরিপ্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা জানান।

ড. খালিদ বলেন, নিপীড়ন-নির্যাতনের পরও আলেম-ওলামা ও ইসলামি শক্তি নতুন উদ্যমে মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ পেয়েছে। তিনি বলেন, “পূর্ব আকাশে নতুন সূর্য উঁকি দিচ্ছে; এখন সবচেয়ে বেশি প্রয়োজন ঐক্য ধরে রাখা।”

মসজিদ মিশনের সভাপতি অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ইসলামি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নাসরুল্লাহ। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. এবিএম মাহবুবুল ইসলাম। এছাড়া বক্তব্য দেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শামছুল আলম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন এবং ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT