হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে প্রতিক্রিয়া: ন্যায়বিচার নিশ্চিত হয়েছে দাবি হেফাজতে ইসলামের - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জমকালো আয়োজনে বুটেক্সে শুরু হলো অ্যালামনাই সুপার কাপ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু আইসিএমএবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান বাগদুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বেত্রাঘাতে হসপিটালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঝলসে গেলেন মনিরা ড. রশিদুন্ নবীর হাতে উঠছে বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৬’ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন জাককানইবির নতুন উপাচার্য Casino Winbeast – ce qu’il faut savoir

হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে প্রতিক্রিয়া: ন্যায়বিচার নিশ্চিত হয়েছে দাবি হেফাজতে ইসলামের

সাবাস বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১৬৫ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে ন্যায়বিচারের প্রতিফলন বলে মন্তব্য করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির শীর্ষ নেতারা এক বিবৃতিতে জানান, এই রায় অতীতের ঘটনা ও ভুক্তভোগীদের প্রতি ন্যায়বিচারের নতুন দৃষ্টান্ত।

হেফাজতে ইসলাম বাংলাদেশ তাদের অফিসিয়াল বিবৃতিতে জানিয়েছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ভারতের বাইরে অবস্থানকারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায়কে তারা “ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রতিফলন” হিসেবে দেখছেন। সোমবার (১৭ নভেম্বর) সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী স্বাক্ষরিত এক প্রেস বিবৃতিতে আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও সিনিয়র নেতা আল্লামা সাজেদুর রহমান এ প্রতিক্রিয়া জানান।

বিবৃতিতে নেতারা দাবি করেন, স্বচ্ছ বিচার প্রক্রিয়ার মাধ্যমে ট্রাইব্যুনালের দেওয়া এই রায় “শহীদ পরিবার ও ভুক্তভোগীদের মানসিক প্রশান্তি এনে দিয়েছে”। তারা বলেন, সংগঠনের পক্ষ থেকে এজন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। এছাড়া বিচার ব্যাহত করার “আন্তর্জাতিক ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে” বলেও দাবি করেন তারা।

তারা মন্তব্য করেন, এই রায়ের মধ্য দিয়ে “স্বৈরাচার ও আধিপত্যবাদের বিরুদ্ধে জনগণের সংগ্রাম আরো সুদৃঢ় হবে” এবং এটি “দীর্ঘমেয়াদে ন্যায়বিচারের দৃষ্টান্ত হয়ে থাকবে” বলে আশা প্রকাশ করেন। বিবৃতিতে তারা আরও দাবি করেন, রায়ের ফলে “বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ভিন্নধর্মী নতুন অধ্যায়ের সূচনা হয়েছে”।

বিজ্ঞপ্তিতে হেফাজত নেতারা আরো দাবি করেন, অতীতের বিভিন্ন ঘটনার বিচার দ্রুত সম্পন্ন করা দরকার এবং বাংলাদেশে নাগরিক অধিকার ও সু-শাসন নিশ্চিত করতে “জুলাই সনদের বাস্তবায়নে গণভোট আয়োজন” করার আহ্বান জানান। তারা বলেন, দেশের রাজনৈতিক কাঠামো গণতান্ত্রিক সংস্কারে রূপান্তর করা এখন সময়ের দাবি।

বিবৃতির শেষ অংশে হেফাজতে ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশ্লিষ্ট আইনজীবী ও প্রসিকিউশন টিমের প্রতি অভিনন্দন জানান।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT