২০২৬ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশ থেকে যাবে ৭৮ হাজার ৫০০ হজযাত্রী - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
রাবেয়া পরিবহনের শ্রমিকদের বর্বরোচিত হামলা; রক্তাক্ত দৈনিক রাজবাড়ী কন্ঠের অফিস সহায়ক দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস পড়ল পদ্মা নদীতে ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জমকালো আয়োজনে বুটেক্সে শুরু হলো অ্যালামনাই সুপার কাপ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু আইসিএমএবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান বাগদুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বেত্রাঘাতে হসপিটালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঝলসে গেলেন মনিরা ড. রশিদুন্ নবীর হাতে উঠছে বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৬’

২০২৬ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশ থেকে যাবে ৭৮ হাজার ৫০০ হজযাত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ২৮৯ বার দেখা হয়েছে

জেদ্দায় দুই দেশের প্রতিনিধিদের বৈঠকে চূড়ান্ত; মিনা-আরাফা-মুজদালিফায় সেবা বাড়ানোর অনুরোধ, প্রশংসা করল সৌদি পক্ষ

সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে ২০২৬ সালের হজ চুক্তি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকালে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা চুক্তিতে সই করেন। এর মাধ্যমে আগামী হজ মৌসুমে বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করতে পারবেন।

বাংলাদেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এবং সৌদি আরবের পক্ষ থেকে সই করেন দেশটির হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল রাবিয়াহ। বৈঠকে সামগ্রিক হজ ব্যবস্থাপনা নিয়ে আলোচনার পাশাপাশি ভবিষ্যতে সেবাকে আরও দ্রুত ও কার্যকর করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

চুক্তি স্বাক্ষরের আগে বাংলাদেশের ধর্ম উপদেষ্টা মিনা, আরাফা ও মুজদালিফার তাঁবু ব্যবস্থাপনা, পানি সরবরাহ, স্যানিটেশন সুবিধা ও পরিবহন সেবার উন্নয়ন বিষয়ে সৌদি মন্ত্রীকে অনুরোধ জানান। তিনি বাংলাদেশের আধুনিক হজ ব্যবস্থাপনার অগ্রগতিও তুলে ধরেন।

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী বাংলাদেশের সাম্প্রতিক হজ ব্যবস্থাপনার প্রশংসা করে বলেন, বাংলাদেশি হাজিদের সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করতে সৌদি আরব প্রতিশ্রুতিবদ্ধ। বৈঠকে তিনি বাংলাদেশ সফরের আমন্ত্রণও গ্রহণ করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্ম সচিব মো. কামাল উদ্দিন, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন, সৌদি মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার ড. হাসান মানাখারা, বাংলাদেশে সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ বিন জাফর এইচ বিন আবিয়াহ, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আয়াতুল ইসলাম, জেদ্দাস্থ কনসাল জেনারেল সাখাওয়াত হোসেনসহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT