রাশেদের স্মরণে জাককানইবি'র মিডিয়া বিভাগের সেমিনার লাইব্রেরির নামকরণ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন

রাশেদের স্মরণে জাককানইবি’র মিডিয়া বিভাগের সেমিনার লাইব্রেরির নামকরণ

মোছাঃ মাহমুদা আক্তার নাঈমা, জাককানইবি প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১৫২ বার দেখা হয়েছে

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) বজ্রপাতে নিহত শিক্ষার্থী রাশেদুল ইসলামের স্মরণে ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ (FMS) বিভাগের সেমিনার লাইব্রেরির নামকরণ করা হয়েছে ‘মো. রাশেদুল ইসলাম স্মৃতি সেমিনার লাইব্রেরি’।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫)দুপুরে নিহত রাশেদের বাবা-মা সেমিনার লাইব্রেরির নামফলক উন্মোচন করেন।উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন রাশেদের পরিবারের সদস্য, শিক্ষক ও সহপাঠীরা।এসময় রাশেদের স্মরণে সকলকে আবেগে আপ্লুত হতে দেখা যায়।

ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. জিল্লুর রহমান পল বলেন, “রাশেদ ছিল আমাদের বিভাগের গর্ব। তার ভাবনা ও উদ্যমে আমরা অনেক অনুপ্রেরণা পেতাম। তার অকাল মৃত্যু শুধু পরিবারের নয়, পুরো বিভাগের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাকে স্মরণে রেখে সেমিনার লাইব্রেরির নামকরণ আমাদের সম্মিলিত ভালোবাসার প্রতীক।”

পাশাপাশি রাশেদের পিতা রাহেনুর রহমান আবেগতাড়িত কণ্ঠে জানান,“ছেলেটা ছিল আমার গর্ব। চোখের সামনে বড় হতে দেখেছি, কত স্বপ্ন ছিল ওর। এখন সেই স্বপ্নগুলোই শুধু পড়ে আছে, ছেলেটা আর নেই।”

উক্ত অনুষ্ঠানে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মকর্তা সহ অন্যান্যরা রাশেদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন।

উল্লেখ্য, গত ৫ অক্টোবর ২০২৫, কুমিল্লার হোমনা উপজেলার ঘাঘুটিয়া ইউনিয়নের ভবানীপুর ঘাট এলাকায় আকস্মিক বজ্রপাতে প্রাণ হারান নজরুল বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাশেদুল ইসলাম।তার স্মরণে উক্ত পদক্ষেপকে ইতিবাচক দৃষ্টিতে দেখছে সাধারণ শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT