পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে কুবিতে উন্মুক্ত কুরআন বিতরণ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন

পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে কুবিতে উন্মুক্ত কুরআন বিতরণ

কুবি প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১৪৩ বার দেখা হয়েছে
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল কর্তৃক পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কুরআন এন্ড কালচারাল স্টাডি ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে উন্মুক্ত কুরআন বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) শহীদ আব্দুল কাইয়ুম চত্ত্বরে (গোলচত্ত্বর) বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত কর্মসূচিটি পালন করা হয়।
কুরআন বিতরণের পাশাপাশি কুরআন সম্পর্কিত কুইজ এবং উপস্থিত বক্তৃতার আয়োজন করা হয়।
এ ব্যাপরে কুরআন এন্ড কালচারাল স্টাডি ক্লাবের সভাপতি রিফাতুল ইসলাম বলেন,  ‘ আমরা সকলেই জানি, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অপূর্ব পাল নামে এক কুলাঙ্গার যে পবিত্র কুরআনের  অবমাননা করেছে।  যারা কুরআন পড়ে না, নামাজ পড়ে না, তাদেরও ভিডিওটা দেখে হৃদয়ে নাড়া দিয়েছিলো । এটা সহ্য করার মতো না। আমাদের প্রত্যেকের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। তারই প্রতিবাদস্বরূপ আমাদের এই  কুরআন এন্ড কালচার স্টাডি ক্লাবের উন্মুক্ত কোরআন বিতরণ অনুষ্ঠান। ইতোপূর্বে রমজানে আমাদের কুরআন বিতরণের পাশাপাশি মাসিক পাঠচক্র, কুরআন তালিম ইত্যাদি প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল।
তিনি আরও বলেন, ‘ আমাদের প্রত্যেকের অন্তরে যেন এই আল কুরআনের আলো পৌঁছে যায়। আমাদের দিনের শুরুটা যেন  হয় নামাজ দিয়ে এবং কুরআন পাঠের মাধ্যমে । এটা বাস্তবায়নের জন্য আমরা কুরআন বিতরণ কর্মসূচি পালন করছি। আমরা ধন্যবাদ জানাচ্ছি যারা শুরু থেকে আমাদের সাহায্য করে আসছেন। ‘

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT