২০২৬ সালের হজের জন্য তিনটি সরকারি প্যাকেজ ঘোষণা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ভূগর্ভস্থ টানেল ও বাঙ্কার: দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার এক নতুন দিগন্ত কুবির বিজয়-২৪ হলকে মাদকমুক্ত করতে উপাচার্য ও প্রক্টর বরাবর স্মারকলিপি নানিয়ারচর সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী উপহার হাউজ অব লর্ডসে মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান, ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষায় জোর দাবি গুচ্ছের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ; পাসের হার ৩০ শতাংশ কুবিতে ৭০টি আসন ফাঁকা, গণবিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত ময়মনসিংহ মেডিকেলের ছাত্রাবাসে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ২ খুলনায় ‘নিজের অস্ত্রের গুলিতে’ নিহত পুলিশ সদস্য কুড়িগ্রামে র‍্যাব-১৩ এর অভিযান; প্রায় ২ মণ গাঁজাসহ গ্রেফতার মাদক ব্যবসায়ী অনুমতি জটিলতায় প্রীতি ম্যাচ স্থগিত, ক্ষোভ আবাসিক শিক্ষার্থীদের

২০২৬ সালের হজের জন্য তিনটি সরকারি প্যাকেজ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৪ বার দেখা হয়েছে
হজ ২০২৬

বিমান ভাড়া কমানোসহ সর্বনিম্ন খরচ ধরা হয়েছে ৪ লাখ ৬৭ হাজার টাকা

ধর্মবিষয়ক মন্ত্রণালয় আগামী ২০২৬ সালের হজযাত্রীদের জন্য সরকারি ব্যবস্থাপনায় তিনটি প্যাকেজ ঘোষণা করেছে। রোববার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর মন্ত্রণালয় সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা আ. ফ. ম. খালিদ হোসেন এই প্যাকেজ ঘোষণা দেন।

ঘোষিত প্যাকেজ অনুযায়ী, প্যাকেজ-৩ এর মূল্য ধরা হয়েছে সর্বনিম্ন ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা, প্যাকেজ-২ এর মূল্য ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা এবং সর্বোচ্চ সুবিধাসম্পন্ন প্যাকেজ-১ এর খরচ ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা।

প্যাকেজ-১ এর হজযাত্রীদের থাকার ব্যবস্থা হবে মসজিদুল হারাম থেকে মাত্র ৭০০ মিটারের মধ্যে। প্যাকেজ-২ এ থাকবেন ১.৭ কিলোমিটারের মধ্যে, আর প্যাকেজ-৩ এর হজযাত্রীরা থাকবেন মক্কার আজিজিয়া এলাকায়।

এবারের হজে বিমানের ভাড়া আগের বছরের তুলনায় কমানো হয়েছে। গত বছর যেখানে ভাড়া ছিল ১ লাখ ৬৭ হাজার ৮২০ টাকা, সেখানে এ বছর নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা। অর্থাৎ ১২,৯৯০ টাকা কমানো হয়েছে, যা হজযাত্রীদের আর্থিক চাপ কিছুটা লাঘব করবে।

ধর্ম উপদেষ্টা জানান, ৭০ বা ৮০ বছরের ঊর্ধ্বে কেউ হজে যেতে চাইলে তাকে ৫০ বছরের নিচে একজনকে সঙ্গে নিতে হবে। একই সঙ্গে সংক্রামক রোগে আক্রান্ত কেউ হজ পালন করতে পারবেন না।

২০২৬ সালে সরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যাওয়ার সুযোগ পাবেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে ২০২৬ তারিখে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজ নিবন্ধন শুরু হবে ২৭ জুলাই এবং চলবে ১২ অক্টোবর পর্যন্ত।

প্যাকেজ-১ এর হজযাত্রীদের থাকার ব্যবস্থা হবে মসজিদুল হারাম থেকে মাত্র ৭০০ মিটারের মধ্যে। প্যাকেজ-২ এ থাকবেন ১.৭ কিলোমিটারের মধ্যে, আর প্যাকেজ-৩ এর হজযাত্রীরা থাকবেন মক্কার আজিজিয়া এলাকায়।

এবারের হজে বিমানের ভাড়া আগের বছরের তুলনায় কমানো হয়েছে। গত বছর যেখানে ভাড়া ছিল ১ লাখ ৬৭ হাজার ৮২০ টাকা, সেখানে এ বছর নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা। অর্থাৎ ১২,৯৯০ টাকা কমানো হয়েছে, যা হজযাত্রীদের আর্থিক চাপ কিছুটা লাঘব করবে।

ধর্ম উপদেষ্টা জানান, ৭০ বা ৮০ বছরের ঊর্ধ্বে কেউ হজে যেতে চাইলে তাকে ৫০ বছরের নিচে একজনকে সঙ্গে নিতে হবে। একই সঙ্গে সংক্রামক রোগে আক্রান্ত কেউ হজ পালন করতে পারবেন না।

২০২৬ সালে সরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যাওয়ার সুযোগ পাবেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে ২০২৬ তারিখে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজ নিবন্ধন শুরু হয়েচে ২৭ জুলাই এবং চলবে ১২ অক্টোবর পর্যন্ত।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT