নিউইয়র্কে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
How Bonuses and Promotions Foster Loyalty বুটেক্সে অনুষ্ঠিত হলো আইটিইটি-বুটেক্স ক্যারিয়ার ফেয়ার ২০২৬ আর্থ ডে’তে বুটেক্সে ‘প্লাস্টিক এক্সচেঞ্জ’: প্লাস্টিকের বদলে মিলছে বীজযুক্ত কলম নজরুল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ‘নবীন বরণ ও বিদায় সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠিত ধর্ম নয়, নিরাপত্তাই অগ্রাধিকার—বৌদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর বড় বার্তা ইবির লালন শাহ হলে আবেগঘন বিদায়, শিক্ষার্থীদের চোখে জল! কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ইরান যুদ্ধে ক্ষেপণাস্ত্র ভাণ্ডার কমেছে, ভবিষ্যৎ সংঘাতে ঝুঁকিতে যুক্তরাষ্ট্র ভূগর্ভস্থ টানেল ও বাঙ্কার: দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার এক নতুন দিগন্ত

নিউইয়র্কে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ

আন্তর্জাাতিক ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৫ বার দেখা হয়েছে

বন্দুকধারীর হামলায় নিহত বাংলাদেশি বংশোদ্ভূত NYPD অফিসারের পরিবারকে সমবেদনা জানালেন প্রফেসর মুহাম্মদ ইউনূস

নিউইয়র্কে বন্দুকধারীর হামলায় নিহত বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় সোমবার রাতে নিউইয়র্কের একটি হোটেলে অনুষ্ঠিত এ সাক্ষাতে দিদারুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানিয়ে পরিবারের হাতে একটি ক্রেস্ট তুলে দেন তিনি। নিহত কর্মকর্তার বাবা মোহাম্মদ আবদুর রব, মা মিনারা বেগম, স্ত্রী জামিলা ইসলাম, দুই ছেলে আয়হান ইসলাম ও আজহান ইসলামসহ ঘনিষ্ঠ আত্মীয়রা এসময় উপস্থিত ছিলেন।

May be an image of 8 people and text

প্রধান উপদেষ্টা বলেন, সংবাদপত্রে ঘটনাটি পড়ে হতবাক হয়েছিলেন তিনি। টেলিভিশনে শেষ বিদায়ের সময় হাজারো মানুষের শ্রদ্ধা নিবেদন দেখে গভীরভাবে মর্মাহত হয়েছেন। তাঁর ভাষ্য, নিউইয়র্ক সফরের মধ্যেই দিদারুল ইসলামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করার পরিকল্পনা করা হয়েছিল।

May be an image of 3 people and child

পরিবারের সদস্যরা জানান, দিদারুল ইসলাম নিউইয়র্ক পুলিশের একজন দায়িত্বশীল ও প্রশংসিত কর্মকর্তা ছিলেন। তিনি ২০২১ সালে পুলিশ বিভাগে যোগ দিয়ে ব্রঙ্কসে কর্মরত ছিলেন। দায়িত্ব পালনের সময় সাহসিকতার সঙ্গে জীবনের ঝুঁকি নিয়ে হামলাকারীকে থামানোর চেষ্টা করতে গিয়ে প্রাণ হারান তিনি।

গত ২৮ জুলাই নিউইয়র্কের পার্ক অ্যাভিনিউয়ে বহুতল করপোরেট ভবনে এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত হন দিদারুল ইসলাম। বন্দুকধারী পরে আত্মঘাতী হন। এ ঘটনায় নিউইয়র্ক শহরে শোকের ছায়া নেমে আসে এবং শেষকৃত্যে হাজারো মানুষের ঢল নামে। নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস ও পুলিশ কমিশনার জেসিকা টিশ তাঁকে আত্মত্যাগী নায়ক হিসেবে বর্ণনা করেছেন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT