আন্তর্জাতিক ইসলামি বইমেলায় নারী পাঠকের আগ্রহ ও উপস্থিতি বেড়েছে - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জমকালো আয়োজনে বুটেক্সে শুরু হলো অ্যালামনাই সুপার কাপ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু আইসিএমএবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান বাগদুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বেত্রাঘাতে হসপিটালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঝলসে গেলেন মনিরা ড. রশিদুন্ নবীর হাতে উঠছে বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৬’ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন জাককানইবির নতুন উপাচার্য Casino Winbeast – ce qu’il faut savoir

আন্তর্জাতিক ইসলামি বইমেলায় নারী পাঠকের আগ্রহ ও উপস্থিতি বেড়েছে

সাবাস বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৩ বার দেখা হয়েছে

চলমান আন্তর্জাতিক ইসলামি বইমেলা-২০২৫ এ নারী পাঠকদের উপস্থিতি এবার বিশেষভাবে চোখে পড়ছে। মাদরাসার শিক্ষার্থী ও আলেম-ওলামাদের পাশাপাশি সাধারণ মানুষ যেমন বই কিনতে ভিড় করছেন, তেমনি নারীরাও আগ্রহের সঙ্গে ইসলামি ইতিহাস, সংস্কৃতি, জীবনযাপন, উপন্যাস ও বিধিবিধান বিষয়ক বই কিনছেন। তাদের মতে, এসব বই জ্ঞান সমৃদ্ধ করার পাশাপাশি ইসলামী আদর্শে জীবনযাপন সহজ করে তোলে।

নারী দর্শনার্থীদের জন্য মেলায় রাখা হয়েছে ফিমেল জোন, আলাদা নামাজের ব্যবস্থা, ফুডকোর্ট ও শিশুদের জন্য ‘কিডস প্লে জোন’। তবে নারীদের জন্য পৃথক টয়লেটের ব্যবস্থা এখনো করা যায়নি।

পল্লবী, ডেমরা ও ধানমন্ডি থেকে আসা কয়েকজন নারী দর্শনার্থী জানিয়েছেন, তাঁরা নিজেদের ও সন্তানদের ইসলামি আদর্শে গড়ে তুলতে এবং শরিয়াহ ভিত্তিক জীবনযাপনের জ্ঞান অর্জনের জন্য এসব বই কিনছেন।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, নারী পাঠকদের আগ্রহ ও চাহিদা বাড়ায় এবার বিশেষভাবে নারীদের জন্য আলাদা কর্নার, ফুডকোর্ট ও নামাজের স্থান রাখা হয়েছে।

উল্লেখ্য, মাসব্যাপী এই মেলায় ১৯৯টি স্টল রয়েছে। এতে দেশি-বিদেশি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। পাশাপাশি রয়েছে লেখক কর্নার, ফুড কর্নার, আলোচনা সভা ও কবিতা পাঠের আয়োজন। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত (ছুটির দিনে সকাল ১০টা থেকে) মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT