মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন মাহমুদুর রহমান - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন

মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন মাহমুদুর রহমান

সাবাস বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৮ বার দেখা হয়েছে

জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে তিনি সাক্ষ্য দিতে শুরু করেন। দুপুর পর্যন্ত টানা প্রায় দুই ঘণ্টা বক্তব্য দেওয়ার পর মধ্যাহ্ন বিরতি দেওয়া হয়।

সাক্ষ্যে মাহমুদুর রহমান ফ্যাসিস্ট সরকারের উত্থানের পটভূমি ব্যাখ্যা করতে গিয়ে ২০০৮ সালের বিতর্কিত নির্বাচন এবং ১/১১ পর্বে তৎকালীন সেনাপ্রধান মঈন উ আহমেদের সঙ্গে শেখ হাসিনার কথোপকথন প্রসঙ্গে প্রণব মুখার্জির লেখা থেকে উদ্ধৃতি তুলে ধরেন।

চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, সাক্ষ্যে ফ্যাসিস্ট সরকার কিভাবে বিরোধী মত ও বিরোধী দলকে দমন করেছে এবং গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙে একনায়কতন্ত্র কায়েম করেছে, সে বিষয়ে বিস্তারিত বলা হয়েছে।

এছাড়া শেখ হাসিনা সরকারের সময় ঘটে যাওয়া বিডিআর বিদ্রোহে হত্যাকাণ্ড, শাপলা চত্বরে সহিংসতা ও বিচার বিভাগের দলীয়করণের বিষয়ও সাক্ষ্যে উঠে এসেছে।

এর আগে, গত ৯ সেপ্টেম্বর মামলার ১৪তম দিনে ছয়জন সাক্ষ্য দেন এবং ৮ সেপ্টেম্বর তিনজনের সাক্ষ্যগ্রহণ হয়। এখন পর্যন্ত এ মামলায় মোট ৪৫ জন সাক্ষীর সাক্ষ্য রেকর্ড করেছে ট্রাইব্যুনাল।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT