নোটিশ:

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে হামলা, পুলিশের কাছে অভিযোগ

সাবাস বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ২০৮ বার দেখা হয়েছে
Capture

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে হামলার ঘটনায় ব্যবস্থা নিতে স্থানীয় পুলিশ, মেয়র এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের আঞ্চলিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে কনস্যুলেট। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত রোববার জুলাই গণ-অভ্যুত্থান দিবসের প্রথম বার্ষিকী উপলক্ষে কনস্যুলেটে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম। কনস্যুলেটের অনুরোধে নিউইয়র্ক পুলিশ আগে থেকেই নিরাপত্তা জোরদার করেছিল।

তবে অনুষ্ঠানে বিঘ্ন ঘটানোর উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতা-কর্মী কনস্যুলেটের সামনে জড়ো হয়ে হামলা ও ভাঙচুর চালায়। পুলিশ ঘটনাস্থলে বাধা দিয়ে কয়েকজনকে আটক করে। এ ঘটনার স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ ইতোমধ্যে পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে।

কনস্যুলেট জানিয়েছে, হামলাকারীরা তাদের উদ্দেশ্য পূরণে ব্যর্থ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ও প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এসব বিভ্রান্তিকর তথ্যের প্রতি জনগণকে সজাগ না হওয়ার আহ্বান জানানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT