বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যা মামলায় তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
রাবেয়া পরিবহনের শ্রমিকদের বর্বরোচিত হামলা; রক্তাক্ত দৈনিক রাজবাড়ী কন্ঠের অফিস সহায়ক দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস পড়ল পদ্মা নদীতে ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জমকালো আয়োজনে বুটেক্সে শুরু হলো অ্যালামনাই সুপার কাপ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু আইসিএমএবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান বাগদুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বেত্রাঘাতে হসপিটালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঝলসে গেলেন মনিরা ড. রশিদুন্ নবীর হাতে উঠছে বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৬’

বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যা মামলায় তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৪২৫ বার দেখা হয়েছে

বরিশাল নগরীতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) রোববার রাতে বিশেষ অভিযান চালিয়ে কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে। তৌহিদ আফ্রিদি বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দীন সাথীর ছেলে। গ্রেপ্তারের পর তাকে ঢাকায় নেয়া হয়েছে এবং যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় আসামি হিসেবে আইনের আওতায় আনা হয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, গত বছরের ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মো. আসাদুল হক বাবু নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা যান। নিহতের বাবা জয়নাল আবেদীন ৩০ আগস্ট যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করেন, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনকে আসামি করা হয়। মামলায় তৌহিদ আফ্রিদি ১১ নম্বর আসামি, এবং তার বাবা নাসির উদ্দীন সাথী ২২ নম্বর আসামি হিসেবে অন্তর্ভুক্ত।

সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিমউদ্দীন জানান, বরিশাল থেকে বিশেষ দল তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে। বরিশাল মহানগর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম জানান, ঢাকা থেকে আসা সিআইডির সদস্যরা বরিশাল পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ঢাকায় নিয়ে গেছেন। বরিশাল কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, বাংলা বাজার এলাকার পপুলার ডায়গনষ্টিক ল্যাবের পাশের একটি ভবন থেকে তৌহিদকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে, ১৭ আগস্ট রাজধানীর গুলশান থেকে তার বাবা নাসির উদ্দীন সাথীকে গ্রেপ্তার করা হয়েছিল। তাঁকে পরে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT