শিক্ষার্থীদের রাজনীতিতে ব্যবহার জুলুম ও অন্যায়: বায়তুল মোকাররম খতিব মাওলানা আবদুল মালেক - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন

শিক্ষার্থীদের রাজনীতিতে ব্যবহার জুলুম ও অন্যায়: বায়তুল মোকাররম খতিব মাওলানা আবদুল মালেক

সাবাস বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ২৩৪ বার দেখা হয়েছে

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আবদুল মালেক বলেছেন, শিক্ষার্থীদের রাজনীতিতে জড়িয়ে পড়তে বাধ্য করা তাদের ওপর জুলুম ও অন্যায়। শনিবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ইনসাফ ফাউন্ডেশনের আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, কলেজ-ভার্সিটির ছাত্রদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে, যা তাদের অধিকারবিরোধী। শুধু বড় রাজনৈতিক দল নয়, ইসলামি সংগঠনগুলোকেও এ সমালোচনার বাইরে রাখা যায় না। ছাত্রদেরকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা অন্যায়।

এসময় তিনি নারী-পুরুষসহ সকল শ্রেণি-পেশার মানুষের অধিকার, মর্যাদা ও সম্মান রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সেমিনারে “নারীর অধিকার ও মর্যাদা; বর্তমান বাস্তবতা : আমাদের করণীয়” শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ইনসাফ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শাইখুল হাদীস মাওলানা আবুল বাশার।

সভাপতি মুফতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মাওলানা আহমেদুল হক, অধ্যাপক ড. লুতফুল কবির, অধ্যাপক মাওলানা ড. এবিএম হিজবুল্লাহ, ড. মুহাম্মদ নাজিবুর রহমান, মাহমুদুল হাসান সোহাগ, মাওলানা হাবিবুর রহমান প্রমুখ।

বক্তারা নারীর মর্যাদা, নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধিতে বাস্তব উদাহরণ টেনে নানা পরামর্শ তুলে ধরেন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT