নোটিশ:
শিরোনামঃ
চশমায় কৃত্রিম বুদ্ধিমত্তার ছোঁয়া: সুবিধা, নাকি গোপন নজরদারির ঝুঁকি? অপ্রতিম হত্যার প্রতিবাদে কুবি শিক্ষক সমিতির শোক র‍্যালি ও মানববন্ধন কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ জ্বালানির মূল্যবৃদ্ধির ধাক্কা সামলাতে এখনই সুরক্ষা পরিকল্পনা দরকার পোশাক কারখানা শীতল রাখার বিনিয়োগ চার বছরের মধ্যে উঠে আসতে পারে: গবেষণা জ্বালানির দাম সর্বোচ্চ ১৭.৪% বাড়ল, ডিজেল লিটারে ১৩৫ টাকা জাতিসংঘে প্রথম ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী হেলথ এশিয়া কনফারেন্সে আন্তর্জাতিক বক্তা তানহা তাবাসসুম ডেঙ্গু নিয়ন্ত্রণে মৌসুমি অভিযান নয়, বছরজুড়ে প্রস্তুতি চাই এসডিজি অর্জনে সম্মিলিত বৈশ্বিক উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর

খেলাপি ঋণে রেকর্ড বৃদ্ধি: শীর্ষে জাহাজ নির্মাণ, চামড়া ও বাণিজ্য খাত

সাবাস বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ২৮৩ বার দেখা হয়েছে
Capture

গত বছর দেশের বিভিন্ন খাতে খেলাপি ঋণ অস্বাভাবিকভাবে বেড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বৃদ্ধি হয়েছে তৈরি পোশাক, বস্ত্র, চামড়া, নির্মাণ ও বাণিজ্য খাতে। তবে খেলাপি ঋণের হারে সবচেয়ে বেশি চাপ পড়েছে জাহাজ নির্মাণ শিল্পে, দ্বিতীয় অবস্থানে রয়েছে চামড়া খাত।

বাংলাদেশ ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদন–২০২৪ অনুযায়ী, এসব খাতে খেলাপির হার ২৪% থেকে ৩৯% পর্যন্ত পৌঁছেছে, যেখানে সার্বিক খেলাপি হার ছিল ২০%। প্রতিবেদনে বলা হয়েছে, ঋণ পুনঃতফসিলের ব্যর্থতা, বড় গ্রাহকদের খেলাপি হিসেবে চিহ্নিতকরণ, ঋণ নবায়ন না হওয়া এবং সুদ আরোপের কারণে খেলাপি বাড়ছে।

২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত ব্যাংকগুলো ১৭ লাখ ১১ হাজার ১৩৮ কোটি টাকা ঋণ বিতরণ করেছে। এর মধ্যে ৩ লাখ ৪৬ হাজার ৫৪৭ কোটি টাকা খেলাপি হয়েছে, যা মোট ঋণের ২০.২৫%। এক বছর আগে খেলাপির পরিমাণ ছিল মাত্র ৮.৯৪%। অর্থাৎ এক বছরে খেলাপি ঋণ বেড়েছে ২ লাখ ১২ হাজার ৮২৫ কোটি টাকা।

খাতভিত্তিক পরিসংখ্যান বলছে—

  • তৈরি পোশাক খাত ২৫ হাজার ৯৩৬ কোটি টাকা বাড়িয়ে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৪৮ হাজার ৬৩৮ কোটি টাকা (২৫.৮৩%)।

  • বস্ত্র খাত খেলাপি বেড়ে হয়েছে ৩৬ হাজার ৫২০ কোটি টাকা (২৪.৪৮%)।

  • নির্মাণ খাত খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ৪৮৭ কোটি টাকা (২৪.৫৮%)।

  • চামড়া খাত খেলাপি ঋণ দ্বিগুণ হয়ে হয়েছে ৫ হাজার ৭৭৬ কোটি টাকা (৩৮.৭৭%)।

  • জাহাজ নির্মাণ খাত খেলাপি ঋণ বেড়ে হয়েছে ৮ হাজার ৩১ কোটি টাকা (৩৯.১৭%), যা সর্বোচ্চ।

  • ব্যবসা-বাণিজ্য খাত সবচেয়ে বেশি অঙ্কে খেলাপি বেড়েছে— ৫৭ হাজার ৪৫৭ কোটি টাকা বৃদ্ধি পেয়ে মোট দাঁড়িয়েছে ৮৮ হাজার ৩৮৯ কোটি টাকা (২৭.৩৩%)।

এ ছাড়া কৃষি, কৃষিভিত্তিক শিল্প, গৃহঋণ ও ব্যক্তিগত ঋণেও খেলাপি বেড়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT