নোটিশ:
শিরোনামঃ
ডেঙ্গু নিয়ন্ত্রণে হাসপাতালের শয্যা নয়, পাড়াভিত্তিক প্রতিরোধই অগ্রাধিকার উত্তরবঙ্গে ১,০০০ কোটি টাকার কৃষি অর্থনৈতিক অঞ্চল গড়ার পরিকল্পনা বিনামূল্যের পাঠ্যবই বিতরণ শেষ না হওয়া পর্যন্ত নোট-গাইড ছাপা বন্ধ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৫১৯ রোগী নতুন বেতন কাঠামো প্রকাশ, সৈনিকের প্রারম্ভিক মূল বেতন ২১,৪০০ টাকা চট্টগ্রাম বন্দরে লাইটার সংকট, বহির্নোঙরে খালাসের অপেক্ষায় ৩৭ জাহাজ শকুন সংরক্ষণে আন্তর্জাতিক বৈঠক বসছে সুন্দরবনে ২৫ নভেম্বর ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণ ২০ শতাংশে নামানোর লক্ষ্য বাংলাদেশ ব্যাংকের রামগতির দুই শিক্ষার্থী ইংলিশ অলিম্পিয়াডের বিশ্ব আসরে ১১ মাস পেঁয়াজ আমদানি বন্ধ, উৎপাদন চাহিদা ছাড়িয়েছে ৪১ শতাংশ

কুমিল্লায় মসজিদের ভেতর এশার নামাজরত অবস্থায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত

কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ২৯১ বার দেখা হয়েছে
Sabas bd photo (16)

কুমিল্লার বুড়িচং উপজেলার শংকুচাইল ইউনিয়নের শংকুচাইল উচ্চ বিদ্যালয় মসজিদে গত ২ আগস্ট (শনিবার) এশার নামাজের দ্বিতীয় রাকাতের পর দ্বিতীয় সেজদায় নামাজরত অবস্থায় সায়মন (২৮) নামের এক মোবাইল ব্যবসায়ীর উপর ছুরিকাঘাত করা হয়। ঘটনায় আহত হন সায়মন, তিনি শংকুচাইল বাজারের মোবাইল ব্যবসায়ী ও সাবেক সেনা সদস্য আলী হায়দারের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান, বাজারের ব্যবসায়ী মোঃ সেলিম ও জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়কারী সোহেল রানা জানিয়েছেন, ছুরিকাঘাতকারী সুমন (২৬) নামের এক যুবক। সায়মন সুমনকে মোবাইল বিক্রি করেছিলেন; পরবর্তীতে সে পাওনা টাকা দিতে অপারগতা ব্যক্ত করলে সুমন রাত ৮টার দিকে মসজিদে প্রবেশ করে ছুরিকাঘাত করেন এবং পালিয়ে যান।

ঘটনার পর মুসল্লিরা আহত সায়মনকে উদ্ধার করে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে নিয়ে যান, যেখানে এখনও তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে পরিবার জানিয়েছে ।

মসজিদের ইমাম, হাফেজ কাজী মো. হানিফ লিকসন জানান, জামাতে এশা নামাজের দ্বিতীয় রাকাতের পর সাজার দ্বিতীয় অবস্থায় ঘটনাটি ঘটে। এ সময় মসজিদের ভেতর জনসমাগম থাকা সত্ত্বেও ছুরিকাঘাত করা হয়।

বুড়িচং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেছেন, মামলা তদন্তে যাচাই করে প্রাথমিকভাবে ছুরিকাঘাতের বিষয়টি সত্য হিসেবে পাওয়া গেছে। সুমনকে গ্রেপ্তার করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT