নোটিশ:
শিরোনামঃ
প্রযুক্তিনির্ভর অর্থনীতির স্বপ্ন বাস্তবায়নে চাই গবেষণা ও দক্ষতার সেতুবন্ধ এআই ও সেমিকন্ডাক্টর খাতে প্রবাসী দক্ষতা কাজে লাগাতে চায় বাংলাদেশ লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’: প্রবাসীদের সাংস্কৃতিক মিলনমেলা প্রবাসী আয়ের প্রবৃদ্ধি: পরিবারগুলোর প্রাপ্তি নিশ্চিত করাই মূল লক্ষ্য কাতারের উত্তরে ট্যাংকারে দুটি অজ্ঞাত বস্তুর আঘাত: ইউকেএমটিও আশুলিয়ায় বেতন আন্দোলনে শতাধিক পোশাক কারখানার কার্যক্রম স্থগিত প্রবাসী আয় ১৪.২ শতাংশ বেড়ে ১২.১১ বিলিয়ন ডলার: বাংলাদেশ ব্যাংক যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়, বৈশ্বিক বাজারে মিশ্র প্রতিক্রিয়া জলবায়ু অভিযোজন অর্থায়নের চাহিদা বছরে ৩০৫ বিলিয়ন ডলার: জাতিসংঘ জলবায়ু অভিযোজন অর্থায়নের বিশাল ঘাটতি: প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দিতে হবে

নিউইয়র্ক পুলিশের সার্জেন্ট হলেন সিলেটের মারুফ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৪৪৮ বার দেখা হয়েছে
MARUF

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগে (এনওয়াইপিডি) সার্জেন্ট পদে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত সিলেটের সন্তান মারুফ উদ্দিন। গত ২৭ জুন নিউইয়র্ক পুলিশ হেডকোয়ার্টারে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে এনওয়াইপিডির কমিশনার জেসিকা টিশ তাঁর হাতে পদোন্নতির সার্টিফিকেট তুলে দেন। পদোন্নতিপ্রাপ্ত পাঁচ বাংলাদেশির মধ্যে সার্জেন্ট পদে মারুফ উদ্দিন ও মোশারফ ভূঁইয়া এবং বিভিন্ন ট্রাফিক ইউনিটে এমডি এস হোসেন, মোহাম্মদ ই তানিম ও মোহাম্মদ ইসলাম পদোন্নতি লাভ করেন।

নিউইয়র্কের এই বাংলাদেশি মারুফ উদ্দিনের মূল বাড়ি সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের দেউলগ্রাম পূর্ব মহল্লায়। তিনি যুক্তরাষ্ট্র প্রবাসী ছমির উদ্দিন ও ছয়দুন নেহার দম্পতির ছেলে। চার ভাই-বোনের মধ্যে মারুফ দ্বিতীয়। নিউইয়র্কেই তাঁর জন্ম ও বেড়ে ওঠা। ছোটবেলা থেকেই পুলিশ পেশার প্রতি আকৃষ্ট মারুফ পড়াশোনা শেষে যোগ দেন এনওয়াইপিডিতে। কর্মদক্ষতা ও নিষ্ঠার ফলেই আজ তিনি এই সম্মানজনক পদে পদোন্নতি পেলেন।

এ খবরে নিউইয়র্ক প্রবাসী বাঙালি কমিউনিটিতে বইছে আনন্দ। মারুফের চাচা, যুক্তরাষ্ট্র প্রবাসী সমাজসেবক শামীম আহমদ বলেন, ‘মারুফ শুধু আমাদের পরিবারের নয়, পুরো সিলেটবাসীর গর্ব। ওর এই অর্জনে আমরা দারুণ খুশি। পেশাগতভাবে সে আরও এগিয়ে যাবে, এটাই আমাদের প্রত্যাশা।’ মারুফও তাঁর এই সাফল্যের জন্য মা-বাবা, স্ত্রী-সন্তান, ভাই-বোনসহ পরিবারের সদস্য, বন্ধু এবং সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনও এক অভিনন্দন বার্তায় জানিয়েছে, মারুফ উদ্দিনের এই অর্জন নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। প্রবাসে বসবাসকারী বাংলাদেশিদের জন্য এ এক বড় অর্জন। মারুফ উদ্দিন দেখিয়ে দিলেন, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে যে কেউ বড় কিছু করতে পারে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT