বেস্ট ফ্রেন্ড বলে কিছু নেই—উপলব্ধি সাকিব আল হাসানের - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
লালমনিরহাটের অটোমেটেড টার্নটেবিলে নিয়মিত ঘুরছে লোকোমোটিভ, কমছে দুর্ঘটনার ঝুঁকি বালিয়াকান্দিতে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার বালিয়াকান্দির বনগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বারেক শেখের মৃত্যু ফরিদপুরে সিজারিয়ান রোগীর পেটে দেড় কেজি গজ রেখে সেলাইয়ের দেড় মাস পর রোগীর মৃত্যু বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট

বেস্ট ফ্রেন্ড বলে কিছু নেই—উপলব্ধি সাকিব আল হাসানের

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৪১৪ বার দেখা হয়েছে

০৮ জুলাই ২০২৫

আন্তর্জাতিক ক্রিকেট থেকে আপাতত বিরতিতে থাকলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিতই খেলছেন সাকিব আল হাসান। সম্প্রতি যুক্তরাষ্ট্রে একটি ফ্র্যাঞ্চাইজি লিগের অনুষ্ঠানে অংশ নেন তিনি। সেখানেই উঠে আসে তার পুরনো সতীর্থ তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গ।

সাকিব বলেন, ‘তামিম ও মুশফিক ভাইয়ের সঙ্গে অনূর্ধ্ব-১৯ থেকেই খেলছি। প্রায় দুই দশকের বেশি সময় একসঙ্গে কাটিয়েছি। স্বাভাবিকভাবেই আমাদের সম্পর্কটা গভীর। তারা আমার খুব ভালো বন্ধু।’

তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বন্ধুত্ব নিয়ে দৃষ্টিভঙ্গিও পাল্টেছে বলে জানান টাইগার এই অলরাউন্ডার।একবার তামিমকে বেস্ট ফ্রেন্ড বলেও সম্বোধন করেছেন। তবে এই বয়সে এসে সাকিব উপলব্ধি করেছেন যে বেস্ট ফ্রেন্ড বলে কিছু নেই। তার ভাষায়, ‘এই বয়সে এসে একটা বিষয় বুঝতে পেরেছি—বেস্ট ফ্রেন্ড বলে কিছু আসলে নেই। কাউকে বেস্ট ফ্রেন্ড হিসেবে নির্দ্বিধায় বিশ্বাস করা কঠিন। খেলাধুলার জগতে অনেক ভালো বন্ধু থাকলেও, মাঠের বাইরে এমন বিশ্বস্ত মানুষ খুব কমই পাওয়া যায় যাদের পুরোপুরি বিশ্বাস করা যায়। আমার মতে, যাকে আপনি নিঃশর্তভাবে বিশ্বাস করতে পারেন,   সেই-ই আপনার প্রকৃত বন্ধু।’

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT