মেহেরপুর সীমান্তে নারী-শিশুসহ ৮ জনকে বিএসএফের পুশ ইন - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জমকালো আয়োজনে বুটেক্সে শুরু হলো অ্যালামনাই সুপার কাপ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু আইসিএমএবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান বাগদুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বেত্রাঘাতে হসপিটালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঝলসে গেলেন মনিরা ড. রশিদুন্ নবীর হাতে উঠছে বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৬’ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন জাককানইবির নতুন উপাচার্য Casino Winbeast – ce qu’il faut savoir

মেহেরপুর সীমান্তে নারী-শিশুসহ ৮ জনকে বিএসএফের পুশ ইন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ১৭৭ বার দেখা হয়েছে

মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্ত দিয়ে আবারো নারী-শিশুসহ আটজন বাংলাদেশিকে পুশ ইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (২৬ জুন) ভোর সকাল থেকে সাড়ে ছয়টার মধ্যে রংমহল সীমান্তের ১৩৬ ও ১৩৭ নম্বর আন্তর্জাতিক পিলারের মাঝামাঝি এলাকা দিয়ে তারকাঁটার বেড়া পার করে তাদের বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ।

পুশ ইন হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন তিনজন পুরুষ, তিনজন নারী ও দুই শিশু। তাদের পরিচয় পাওয়া গেছে— টিটু শেখ (৪৫), আশরাফুল ইসলাম (৩৫), আমিনুল ইসলাম (৩২), আবেজান খাতুন (৪০), ফাইমা আক্তার (২৭), নাছিমা তালুকদার (৩৬), আব্দুর রহিম (৫) এবং রোহান (৩)। এদের বাড়ি খুলনা, সাতক্ষীরা, নড়াইল, জামালপুর এবং ময়মনসিংহ জেলার বিভিন্ন অঞ্চলে।

রংমহল বিজিবি ক্যাম্প সূত্রে জানা যায়, সীমান্তবর্তী সড়ক দিয়ে ভেতরের দিকে প্রবেশের সময় টহলরত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাদের গতিবিধি সন্দেহজনক মনে করে জিজ্ঞাসাবাদ করেন। কথাবার্তায় অসংগতি দেখা দিলে তাদের আটক করে ক্যাম্পে নিয়ে আসা হয়।

জিজ্ঞাসাবাদের সময় পুশ ইন হওয়া ব্যক্তিরা জানিয়েছেন, বিএসএফ সদস্যরা ভোরে সীমান্তের গেট খুলে তাদের জোরপূর্বক বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেয়। তারা বেড়া পার হওয়ার পর বিজিবি সদস্যদের হাতে আটক হন।

এ বিষয়ে রংমহল বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার বাশারুল ইসলাম জানান, সীমান্তের ১৩৬ ও ১৩৭ নম্বর পিলারের মাঝখানে তারকাঁটার বেড়া খুলে বিএসএফ তাদের বাংলাদেশে ঢুকিয়ে দেয়। পরে বিজিবি সদস্যরা তাদের আটক করে ক্যাম্পে নিয়ে আসে। জিজ্ঞাসাবাদ শেষে আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে বলে জানান তিনি।

পুশ ইন ঘটনার পরপরই সীমান্তে টানটান উত্তেজনা দেখা দেয়। এ নিয়ে সীমান্তের দায়িত্বপ্রাপ্ত বিজিবি ও বিএসএফ সেক্টর পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে উভয়পক্ষ বিষয়টি নিয়ে আলোচনা করে।

স্থানীয়রা জানাচ্ছেন, এই ধরনের পুশ ইন ঘটনা সীমান্ত এলাকায় নিরাপত্তা হুমকি তৈরি করছে। এমন ঘটনায় উদ্বিগ্ন এলাকাবাসী দ্রুত দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সমন্বয়ের দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT