নোটিশ:
শিরোনামঃ
প্রযুক্তিনির্ভর অর্থনীতির স্বপ্ন বাস্তবায়নে চাই গবেষণা ও দক্ষতার সেতুবন্ধ এআই ও সেমিকন্ডাক্টর খাতে প্রবাসী দক্ষতা কাজে লাগাতে চায় বাংলাদেশ লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’: প্রবাসীদের সাংস্কৃতিক মিলনমেলা প্রবাসী আয়ের প্রবৃদ্ধি: পরিবারগুলোর প্রাপ্তি নিশ্চিত করাই মূল লক্ষ্য কাতারের উত্তরে ট্যাংকারে দুটি অজ্ঞাত বস্তুর আঘাত: ইউকেএমটিও আশুলিয়ায় বেতন আন্দোলনে শতাধিক পোশাক কারখানার কার্যক্রম স্থগিত প্রবাসী আয় ১৪.২ শতাংশ বেড়ে ১২.১১ বিলিয়ন ডলার: বাংলাদেশ ব্যাংক যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়, বৈশ্বিক বাজারে মিশ্র প্রতিক্রিয়া জলবায়ু অভিযোজন অর্থায়নের চাহিদা বছরে ৩০৫ বিলিয়ন ডলার: জাতিসংঘ জলবায়ু অভিযোজন অর্থায়নের বিশাল ঘাটতি: প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দিতে হবে

ছাত্র রাজনীতির ইতিবাচক দৃষ্টান্ত গড়লেন ইবি ছাত্রদল নেতা আনোয়ার পারভেজ

মিজানুর রহমান (ইবি প্রতিনিধি)
  • আপডেট সময় বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ২০৪ বার দেখা হয়েছে
1000205988
টাকার অভাবে বিশ্ববিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে ভর্তির অনিশ্চয়তায় থাকা এক মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ।
বুধবার (২৫ জুন) বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আসা মো. বায়েজিদ বোস্তামীকে আর্থিক সহযোগিতা করেন তিনি। এর আগে গত ২৩ জুন ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি বাতিল হওয়া তাসনীম জান্নাত নামক শিক্ষার্থীকে পুনরায় ভর্তি হওয়ার ক্ষেত্রে সহযোগিতা করেছেন বলে জানা গেছে।
সহায়তাপ্রাপ্ত শিক্ষার্থী মো. বায়েজিদ বোস্তামী বলেন, “প্রাথমিক ভর্তিতে প্রয়োজনীয় পাঁচ হাজার একশত টাকা পারভেজ ভাই দিয়েছেন এবং চূড়ান্ত ভর্তির সময় প্রয়োজনীয় টাকা ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন। আমার বাবা ফুটপাতে কাপড় বিক্রি করে, আর্থিক সহযোগিতা না পেলে দারিদ্র্যতার ছোবল নিয়ে হয়ত পড়াশোনা করা সম্ভব হতো না আমার। আর্থিক সহযোগিতা করায় আমি তার প্রতি কৃতজ্ঞ।”
শাখা ছাত্রদল নেতা আনোয়ার পারভেজ বলেন,”বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের রাজনৈতিক অনুপ্রেরণা। তিনি দেশের বিভিন্ন জেলায় হতদরিদ্র, মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে যেভাবে ভর্তি সহায়তা করে যাচ্ছেন, তা আমাদের শিখিয়েছে রাজনীতি মানে কেবল ক্ষমতা নয়, এটি হতে পারে মানবিকতার সবচেয়ে উজ্জ্বল রূপ। তারই ধারাবাহিকতায় আজ আমি এই শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছি। আমি বিশ্বাস করি, রাজনীতি মানে জনসেবা আর ছাত্ররাজনীতি মানে শিক্ষার্থীদের অধিকার ও সুযোগ-সুবিধার নিশ্চয়তা। ছাত্ররাজনীতি নিয়ে অনেকের মনে নেতিবাচক ধারণা আছে আমি কাজের মাধ্যমে প্রমাণ করতে চাই ছাত্ররাজনীতি আসলে শিক্ষার্থীদের জন্যই, তাদের কল্যাণে।
ছাত্রদল কথায় নয়, কাজে প্রমাণ করে। শিক্ষার্থীদের সুখ-দুঃখে ছাত্রদল সবসময় পাশে ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ।”

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT