আজ পাস হচ্ছে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আজ পাস হচ্ছে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১২৮ বার দেখা হয়েছে

২২ জুন ২০২৫

আজ রোববার পাস হচ্ছে ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ঘোষিত ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার এ বাজেটের মূল কাঠামো অপরিবর্তিত থাকলেও কয়েকটি খাতে সামান্য পরিবর্তন আনার সম্ভাবনা রয়েছে।

বিশেষ করে ফ্ল্যাট বা ভবন নির্মাণে অপ্রদর্শিত অর্থ (কালোটাকা) ব্যবহারের সুযোগটি বাদ দেওয়া হতে পারে। এছাড়া সোনার আংটি কেনা ও কর্নিয়া স্থাপনসহ যেসব খাতে ৫ শতাংশ হারে কর নির্ধারিত ছিল, সেগুলোর ওপর থেকে কর তুলে নেওয়া হতে পারে।

অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বাজেট অনুমোদন পাবে। বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বৈঠকে বাজেট ছাড়াও ২০২৪-২৫ অর্থবছরের সম্পূরক বাজেট, নির্দিষ্টকরণ অধ্যাদেশ এবং অর্থ অধ্যাদেশ-২০২৫ সংশোধনের প্রস্তাব উপস্থাপন করা হবে। এসব প্রস্তাবের মধ্যে দুটি এরই মধ্যে আইনি যাচাই-বাছাই (ভেটিং) পেরিয়েছে, কেবল অনুমোদন বাকি রয়েছে।

গত ২ জুন টেলিভিশনের মাধ্যমে নতুন বাজেট উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা। চলতি অর্থবছরের তুলনায় ৭ হাজার কোটি টাকা কমিয়ে বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। এনবিআরকে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা। বাজেট ঘাটতি ধরা হয়েছে জিডিপির ৩ দশমিক ৬ শতাংশ।

এই বাজেটের মাধ্যমে ৫ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য নির্ধারণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। তবে কালোটাকা বৈধ করার সুযোগ রাখার প্রস্তাব নিয়ে বিতর্কের মুখে সেই অংশটি বাদ পড়ার সম্ভাবনা রয়েছে।

উপদেষ্টা পরিষদের আজকের বৈঠকে মূল বাজেট ছাড়াও চলতি বছরের সম্পূরক বাজেট অনুমোদনের কথা রয়েছে।

 

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT