অরুণাচলে মসজিদে ঢুকে ইমামকে ‘ভারত মাতা কি জয়’ বলাতে চাপ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কুবির সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর কওমি ডিগ্রিধারীদের জন্য কাজী হওয়ার দরজা খুলল; আরও সরকারি খাত উন্মুক্তের দাবি সীমান্তে তীব্র গুলি বিনিময়, পাকিস্তান–আফগানিস্তান উত্তেজনা চরমে জাককানইবিতে সমুদ্র ও জলবায়ু–বিষয়ক ‘Exploring the Blue Earth’ শীর্ষক আন্তর্জাতিক কর্মশালা অনুষ্ঠিত দুধকুমার নদে অবৈধ বালু উত্তোলন বন্ধে এসিল্যান্ডের হস্তক্ষেপ, স্বস্তিতে তীরবর্তী বাসিন্দারা ইবিতে জুলাই বিপ্লববিরোধী অভিযোগে ফের ৯ শিক্ষক বরখাস্ত নানিয়ারচর জোন (১৭ই বেংগল) এর মানবিক উদ্যো‌গে বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম নির্বাহী পরিচালক হলেন মো. সাদি উর রহিম জাদিদ আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে ইবিতে আলোচনা সভা জামায়াতের মনোনয়নে কে এই হিন্দু প্রার্থী

অরুণাচলে মসজিদে ঢুকে ইমামকে ‘ভারত মাতা কি জয়’ বলাতে চাপ

আন্তর্জাাতিক ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৪৬ বার দেখা হয়েছে

অরুণাচল প্রদেশের নাহারলাগুনে একটি মসজিদে ঢুকে ইমামকে ‘ভারত মাতা কি জয়’ বলাতে চাপ সৃষ্টি করায় উত্তেজনা ছড়িয়েছে। এপিআইওয়াইও নেতাদের সঙ্গে ইমামের তর্কের ভিডিও ভাইরাল হওয়ায় দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে। ইমাম জানান—তিনি ‘ইন্ডিয়া জিন্দাবাদ’ বলতে পারেন, কিন্তু ‘ভারত মাতা’ নয়।

অরুণাচল প্রদেশের নাহারলাগুন এলাকায় একটি মসজিদে ঢুকে ইমামকে জোর করে ‘ভারত মাতা কি জয়’ বলানোর অভিযোগে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ২৭ নভেম্বর জামে মসজিদের ভেতরের এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে। ভিডিওতে দেখা যায়—অরুণাচল প্রাদেশিক আদিবাসী যুব সমিতির (এপিআইওয়াইও) সাধারণ সম্পাদক তাপর মেয়িং ও সভাপতি তারো সোনম মসজিদের ভেতরে ইমামের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান এবং উপস্থিত জনতা ক্রমাগত ‘ভারত মাতা কি জয়’ স্লোগান দিতে থাকে।

চাপের মুখে ইমাম স্পষ্ট বলেন—তিনি এই স্লোগান বলবেন না; বরং ‘ইন্ডিয়া জিন্দাবাদ’ বলতে পারেন। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন এপিআইওয়াইও নেতারা। উত্তেজনার এক পর্যায়ে এপিআইওয়াইও সভাপতি তারো সোনম ইমামের উদ্দেশে বলেন, “প্রত্যেক মুসলিম সন্ত্রাসী নয়, তবে প্রতিটি সন্ত্রাসী কেন মুসলিম?” তাঁর এই মন্তব্যপরিস্থিতিকে আরও উস্কে দেয়। ইমাম পাল্টা বলেন—“ইন্ডিয়া জিন্দাবাদ হি কাফি হ্যায়। ‘ভারত মাতা কি জয়’ নাহি বোলেঙ্গে হাম।” তিনি ব্যাখ্যা করেন, দেশপ্রেমে আপত্তি না থাকলেও ‘ভারত মাতা’ শব্দবন্ধ তাঁর ধর্মীয় অনুশীলনের সঙ্গে যায় না।

গত এক মাস ধরে অরুণাচলে অবৈধ অভিবাসন রোধে প্রচার চালাচ্ছে এপিআইওয়াইও। সংগঠনটি ২৫ নভেম্বর নাহারলাগুন হেলিপ্যাডের কাছে একটি জামে মসজিদকে ‘অবৈধ নির্মাণ’ অভিযোগে বন্ধ ঘোষণা করলেও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আশ্বাসের পর সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়। সর্বশেষ উত্তপ্ত এই ঘটনাকে কেন্দ্র করে ইমামের পরিচয় নিয়েও প্রশ্ন তোলে এপিআইওয়াইও নেতারা। তাঁদের দাবি—ইমাম সম্ভবত “অভিবাসী” এবং বাংলাদেশি মুসলিম হতে পারেন। পাশাপাশি অভিযোগ করা হয়—তিনি ১৮৭৩ সালের বেঙ্গল ইস্টার্ন ফ্রন্টিয়ার রেগুলেশন অনুযায়ী প্রয়োজনীয় ‘ইনার লাইন পারমিট’ ছাড়াই অরুণাচলে প্রবেশ করেছেন।

ঘটনার ভিডিও দেশজুড়ে ছড়িয়ে পড়লেও অরুণাচল প্রদেশ পুলিশ এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তদন্ত শুরু হবে কি না, তাও নিশ্চিত করা হয়নি।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT