বিশ্বজুড়ে লাখো মুসলমান মক্কায়, শুরু হলো পবিত্র হজের আনুষ্ঠানিকতা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ভূগর্ভস্থ টানেল ও বাঙ্কার: দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার এক নতুন দিগন্ত কুবির বিজয়-২৪ হলকে মাদকমুক্ত করতে উপাচার্য ও প্রক্টর বরাবর স্মারকলিপি নানিয়ারচর সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী উপহার হাউজ অব লর্ডসে মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান, ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষায় জোর দাবি গুচ্ছের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ; পাসের হার ৩০ শতাংশ কুবিতে ৭০টি আসন ফাঁকা, গণবিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত ময়মনসিংহ মেডিকেলের ছাত্রাবাসে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ২ খুলনায় ‘নিজের অস্ত্রের গুলিতে’ নিহত পুলিশ সদস্য কুড়িগ্রামে র‍্যাব-১৩ এর অভিযান; প্রায় ২ মণ গাঁজাসহ গ্রেফতার মাদক ব্যবসায়ী অনুমতি জটিলতায় প্রীতি ম্যাচ স্থগিত, ক্ষোভ আবাসিক শিক্ষার্থীদের

বিশ্বজুড়ে লাখো মুসলমান মক্কায়, শুরু হলো পবিত্র হজের আনুষ্ঠানিকতা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় বুধবার, ৪ জুন, ২০২৫
  • ২৯১ বার দেখা হয়েছে

পবিত্র হজ পালন করতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মুসলমান সৌদি আরবের মক্কায় সমবেত হয়েছেন। আজ বুধবার (৮ জিলহজ) ইহরাম বেঁধে তারা মিনায় অবস্থান করছেন। এর মধ্য দিয়ে শুরু হলো পবিত্র হজের মূল কার্যক্রম।

গতকাল মঙ্গলবার (৭ জিলহজ) থেকেই অনেকে মিনার উদ্দেশে রওনা দিয়েছেন। আজ জোহরের নামাজের আগেই মিনায় পৌঁছানো সুন্নত। মিনায় হজযাত্রীরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন এবং রাতে তাঁবুতে অবস্থান করবেন। সেখানেই তারা তালবিয়া, জিকির, কোরআন তিলাওয়াত ও দোয়া-মোনাজাতে সময় কাটাবেন।

আগামীকাল বৃহস্পতিবার (৯ জিলহজ) ফজরের নামাজ পড়ে হাজিরা যাবেন আরাফাতের ময়দানে। হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দিনের শুরু হবে আরাফাতে অবস্থান দিয়ে। সারাদিন সেখানে ইবাদত, দোয়া ও খুতবা শোনার মধ্য দিয়ে হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। সূর্যাস্ত পর্যন্ত পুরো আরাফাত ময়দান ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর থাকবে।

এরপর হাজিরা মুজদালিফায় গিয়ে রাত কাটাবেন। সেখান থেকে পাথর সংগ্রহ করে পরদিন শয়তানকে নিক্ষেপ করবেন। এরপর সাঈ, তাওয়াফ এবং দমে শোকর আদায় করে শেষ হবে পাঁচ দিনব্যাপী হজের কার্যক্রম।

চলতি বছর বাংলাদেশ থেকে হজ করতে গেছেন ৮৭,১০০ জন। ২৯ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত বিমানের ১১৮টি, সৌদি এয়ারলাইন্সের ৮০টি এবং ফ্লাইনাসের ৩৪টি ফ্লাইটে তারা সৌদি আরবে পৌঁছেছেন।

সৌদি আরবের কর্তৃপক্ষ হজযাত্রীদের সুবিধার্থে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। আরাফাত, মুজদালিফা ও মিনার রাস্তাগুলোতে ঠান্ডা রাস্তার প্রযুক্তি ব্যবহার করে পরিবেশকে আরও সহনীয় করা হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT